admin
প্রকাশিত: 6:53 AM, September 16, 2026
দিরাই প্রতিনিধি:
স্বাধীনতার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর এলাকার মানুষের দীর্ঘদিনের সড়ক দুর্ভোগের অবসান ঘটেনি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও আজ পর্যন্ত সেখানে কোনো স্থায়ী সড়ক নির্মিত হয়নি। ফলে বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এখন দুই গ্রামবাসীর যাতায়াতের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের চরম ঝুঁকি নিয়ে এই সাঁকো পারাপার হচ্ছেন হাজারো মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি পাকা রাস্তা ও টেকসই সেতুর দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে এলাকায় পানি বৃদ্ধি পেলে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ, গর্ভবতী নারী ও শিশুদের এই নড়বড়ে সাঁকো পারাপারে সবচেয়ে বেশি ভোগান্তি ও ঝুঁকি পোহাতে হয়।
সরেজমিনে জানা যায়, যাতায়াতের জন্য এলাকাবাসীর নিজেদের উদ্যোগে তৈরি বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ব্যবহারের কারণে বিভিন্ন স্থানে দুর্বল ও নড়বড়ে হয়ে পড়েছে। অনেক জায়গায় বাঁশ পচে গেছে এবং বৃষ্টি হলে পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কোনো মানুষ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া কিংবা জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
মধুপুর গ্রামের জুবায়ের মিয়া বলেন, রাস্তা না থাকায় বর্ষাকালে আমাদের এলাকার শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়। জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় পা পিছলে বই-খাতা নিয়ে পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই।
জাহাঙ্গীর মিয়া বলেন, রাস্তার অভাবে আমাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে সঠিক মূল্যে বিক্রি করতে পারি না। যাতায়াত খরচই অনেক বেশি পড়ে যায়। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমরা অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছি।
পেরুয়া-মধুপুর এলাকার সর্বস্তরের মানুষের দাবিÑএলাকার সামগ্রিক যোগাযোগব্যবস্থা উন্নত করতে অনতিবিলম্বে একটি টেকসই সড়ক এবং প্রয়োজনীয় কালভার্ট বা সেতু নির্মাণ করা হোক। এটি বাস্তবায়ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ ঘুচবে এবং শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে।
মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজলা রানী রায় বলেন, আমরা ইউএনও অফিসে আবেদন করেছিলাম এখনো কোনো বরাদ্দ পাইনি। এইটা আজীবন ধরে সমস্যা । আগে নৌকা দিয়ে চলাচল করতে হতো এখন সাঁকো দিয়ে চলাচল করতে হয়।
চরনারচর ইউনিয়ন চেয়ারম্যান পরিতোষ রয় বলেন, আমি চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না সরকারের কোন বরাদ্দ না থাকার কারণে আমরা বঞ্চিত।
তারেক রহমানের নির্দেশে জনগণের সুখে-দুঃখে বিএনপি মাঠে থেকে কাজ করছে: নাসিম হোসাইন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে
দিরাই প্রতিনিধি: স্বাধীনতার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর এলাকার মানুষের দীর্ঘদিনের সড়ক দুর্ভোগের অবসান ঘটেনি। এলাকাবাসীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগ ‘ইন বিটুইন ত্রিহোল্ডস’ নামক আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে
শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা (অকৃতকার্য) শিক্ষার্থী
৬ দিনেও পরিবারের পাশে নেই দি জৈন্তা সেন্টাল হাসপাতাল স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে নরমাল ডেলিভারির জন্য দি জৈন্তা সেন্টাল হাসপাতালে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার
শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও
তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে