admin
প্রকাশিত: 10:08 AM, September 16, 2026
মধ্যনগর প্রতিনিধি:
সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা আক্তার ইতি। সে সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) নবী হোসেন ও মোছাঃ পারভীন খানম দম্পতির কন্যা।
ইতির এই চমৎকার সাফল্যে তার পরিবার, বিদ্যালয়, সহপাঠী ও স্বজনদের মাঝে উৎসবমুখর আনন্দ বিরাজ করছে। ছোটবেলা থেকেই মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রাখা ইতি নিয়মিত অধ্যায়নের মাধ্যমেই এই সাফল্য নিশ্চিত করেছে।
মেয়ের অর্জনে আবেগপ্লুত মা মোছাঃ পারভীন খানম জানান, ইতি ছোটবেলা থেকেই অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত পড়ালেখার প্রতি তার এই ভালোবাসাই আজকের ফল এনে দিয়েছে। ভবিষ্যতেও যেন সে উচ্চশিক্ষা লাভ করে একজন আদর্শ ও সুনাগরিক হতে পারেÑএজন্য সবার দোয়া চাই।
গর্বিত বাবা এসআই নবী হোসেন বলেন, মেয়ের চমৎকার ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। ইতির এই সাফল্যের পেছনে তার নিজস্ব কঠোর পরিশ্রমের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতা বড় ভূমিকা রেখেছে। সে ভবিষ্যতে বড় হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবেÑএটাই আমাদের একমাত্র প্রত্যাশা।
হাবিবা আক্তার ইতির এই অভাবনীয় সাফল্যে শুভাকাক্সক্ষী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং তার উজ্জ্বল ও উত্তরোত্তর সাফল্যমণ্ডিত ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া ও আশিস চাওয়া হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন
কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়
যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির