admin

প্রকাশিত: 9:35 AM, September 16, 2026

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই
  • যাননি সিনিয়র নেতারা

স্টাফ রিপোর্টার:

গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন- গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই। মতের অমিল থাকতে পারে। গণতন্ত্রের স্বার্থে যেন দূরত্ব কমিয়ে একসঙ্গে দেশের জন্য কাজ করি। প্রেসিডেন্ট গতকাল মঙ্গলবার বিকালে সিলেট নগর ভবনে তাকে দেয়া গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার গতকাল সিলেট আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্টের স্ত্রী রাহাত আরা বেগম, সিলেট-১ আসনের এমপি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ও বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা এবং তা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া সবার সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা। দেশের পুনর্গঠন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। বারবার সেই সংগ্রাম বাধাগ্রস্ত হয়েছে। এবার যে সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। সিলেটের প্রসঙ্গ তুলে ধরে প্রেসিডেন্ট বলেন- পাহাড়, নদী, ঝরনা, চা-বাগান, বন ও হাওর সব মিলিয়ে সিলেট বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন অঞ্চল। পরিকল্পিতভাবে এসব সম্ভাবনাকে কাজে লাগানো গেলে পর্যটন খাতে আরও বড় ধরনের উন্নয়ন সম্ভব।বাংলাদেশ সংবাদ

প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন- সিলেটের প্রবাসী সমাজ শুধু এ অঞ্চলের অর্থনীতিতে নয়, বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের বিনিয়োগকে পর্যটন, কৃষি, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, চা, মৎস্য, গ্যাস, তথ্যপ্রযুক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার সমপ্রসারণে কাজ করছেন। বন্ধ হয়ে যাওয়া কিছু শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ খাত আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ অঞ্চলের মন্ত্রী, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা সিলেটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন। বড় কিছু উন্নয়ন প্রকল্পও সামনে এগিয়ে নেয়ার উদ্যোগ চলছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবর্ধনায় যাননি সিনিয়র নেতারা: নগর ভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবর্ধনায় যাননি বিএনপি’র অনেক সিনিয়র নেতা। এর মধ্যে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও ওয়াসা’র চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

এই বিষয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর আমাদের জন্য অত্যন্ত সম্মানের। তার প্রতি আমাদের শতভাগ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তিনি শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি এবং বিদায়ও জানাব।

তিনি বলেন, গত দেড় দশকের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত, কারাবরণ ও অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের বড় একটি অংশ সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। দুঃসময়ে এসব নেতাকর্মীর পাশে দাঁড়ানো একজন রাজপথের কর্মী হিসেবে আমি এটিকে আমার মানবিক দায়িত্ব মনে করেছি। সে কারণেই সংবর্ধনা অনুষ্ঠানে না যাওয়ার ক্ষেত্রে আমার বিবেক আমাকে বাধা দিয়েছে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের আমন্ত্রণের তালিকা বা আয়োজনের সিদ্ধান্ত সম্পর্কে আমার সুনির্দিষ্ট কোনো ধারণা নেই। তবে দলীয় নেতাকর্মীদের বলতে চাই রাষ্ট্রপতি আমাদের সবার রাষ্ট্রপতি। তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা আমৃত্যু থাকবে। একই সঙ্গে দলের প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও আমরা রাজপথে থাকব।

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম জানিয়েছেন- প্রেসিডেন্ট সিলেট আসার পর এয়ারপোর্টে বরণ করা, সার্কিট হাউসে অবস্থান ও একসঙ্গে মাজার জিয়ারত করেছি। বিদায়ের সময়ও আমরা ছিলাম। তবে সিটি করপোরেশনের অনুষ্ঠানে আমরা যাইনি। কারণ নামে নাগরিক সংবর্ধনা হলেও সবার সঙ্গে সমন্বয় করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

এক নেতাই তার মতো করে সব করেছেন। এদিকে সিলেটে অবস্থান করা বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক, সুনামগঞ্জের সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ এবং মৌলভীবাজার জেলার বিএনপি’র নেতৃবৃন্দও অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। প্রেসিডেন্ট সিলেটে প্রবেশপথে পৌঁছালে মহানগর বিএনপি’র নেতাকর্মীরা নগরীর সাতটি পয়েন্টে অবস্থান নিয়ে প্রেসিডেন্টকে স্বাগত জানান। এ সময় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তবে সংবর্ধনা অনুষ্ঠানে যাননি মহানগর বিএনপি’র নেতারা।

নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন- যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনার আয়োজন না করা ও অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছেন।


সর্বশেষ সংবাদ

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে বালু উত্তোলন ক্স ৩০ লাখ ঘনফুটের অনুমতির বিপরীতে অতিরিক্ত উত্তোলনের অভিযোগ, রাজস্ব ফাঁকির দাবি

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা চাক্কু শামীমকে আসামি করে থানায় মামলা দায়ের

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কানাইঘাটে অনুমোদনহীন ডেন্টাল চেম্বারের ছড়াছড়ি, ভোগান্তিতে রোগীরা

কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

সিলেটে প্রেসিডেন্টকে সংবর্ধনা গণতন্ত্রে ফেরার সুযোগ অবহেলায় যেন না হারাই

যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

সিসিক প্রশাসকের ‘স্বেচ্ছাচারিতা’ নগরভবনের সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির

স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল

সসিকিরে রাষ্ট্রপতি সংবর্ধনায় খন্দকার মুক্তাদরি মেগা প্রকল্পের আওতায় আসছে সিলেট

সসিকিরে রাষ্ট্রপতি সংবর্ধনায় খন্দকার মুক্তাদরি মেগা প্রকল্পের আওতায় আসছে সিলেট

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৯ হাজার ৩২৬ কোটি টাকার জোড় পরিকল্পনা স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও নগর