admin
প্রকাশিত: 5:18 AM, September 17, 2026
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারাত্মক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
গত মঙ্গলবার নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে অসন্তোষের জের ধরে দলটির একাংশ সংবর্ধনা বয়কট করে। বিষয়টি নিয়ে বর্তমানে স্থানীয় রাজনীতিক ও সাধারণ নগরবাসীর মধ্যে জোর চর্চা চলছে, যার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট ও বক্তব্যে বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীরা ‘ত্যাগী’ নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। দীর্ঘদিন রাজপথে থাকা এক কর্মী ক্ষোভ প্রকাশ করে লেখেন, প্রতিকূল পরিস্থিতিতে যারা মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে অতীতে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ সুবিধাভোগী ও ‘ভুঁইফোড়’ ব্যক্তিবর্গ এখন প্রভাবশালী হয়ে উঠছেন। সামনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের কর্মীদের ক্ষোভ বিবেচনায় না নিলে দলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্কবার্তাও দেওয়া হয়।
দলীয় জ্যেষ্ঠ নেতাদের সূত্রে জানা গেছে, তাঁরা রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিলেও আয়োজনের ধরন ও ব্যবস্থাপনা নিয়ে চরম অসন্তুষ্ট ছিলেন। এমনকি অনুষ্ঠানস্থলে নেতাদের গাড়ি প্রবেশ করতে না দেওয়ার মতো ঘটনা ঘটে বলে জানা যায়। তবে বিএনপি নেতৃবৃন্দ পরিষ্কার করেছেন যে, তাঁদের আপত্তি রাষ্ট্রপতিকে ঘিরে নয়। সফররত মহাসচিব তথা শীর্ষ নেতৃত্বকে সিলেটে স্বাগত জানিয়ে তাঁরা অন্য সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন; কেবল সিসিকের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি এড়িয়ে গেছেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে একদিকে সিলেটে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা এবং অন্যদিকে সিসিকের নাগরিক সংবর্ধনায় দলটির বৃহৎ অংশের অনুপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সামনের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, মাঠপর্যায়ের সাথে নেতৃত্বের দূরত্ব এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার এই অসন্তোষ বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিকে আরও ঘনীভূত করতে পারে বলে মনে করছেন নগরীর রাজনৈতিক বিশ্লেষকরা।
মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের
বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো
স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য
সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির
নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর