admin

প্রকাশিত: 5:30 AM, September 17, 2026

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে ঘিরে একের পর এক অভিযোগ উঠছে। পাথর-বালু লুটপাটের অভিযোগে একসময় তাঁর দলীয় পদ স্থগিত করেছিল কেন্দ্রীয় বিএনপি।

তবে স্থানীয়দের অভিযোগ, দলীয় পদ স্থগিত, সমালোচনা ও নানা অভিযোগের পরও তাঁর প্রভাব পুরোপুরি কমেনি; বরং তামাবিল স্থলবন্দরকেন্দ্রিক নতুন একটি চাঁদাবাজি সিন্ডিকেটে তাঁর নাম ফের আলোচনায় এসেছে।

প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৪ অক্টোবর জাফলং পাথর কোয়ারি থেকে সরকারি সম্পদ পাথর ও বালু অবৈধভাবে উত্তোলনের অভিযোগে রফিকুল ইসলাম শাহপরানের সব দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির তৎকালীন বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা এবং নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করা হয়। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীও বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট ২০২৪ থেকে জাফলং পাথর কোয়ারিতে ব্যাপক লুটপাটের অভিযোগ ওঠে। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে সেই লুটপাটের পৃষ্ঠপোষক হিসেবে রফিকুল ইসলাম শাহপরানের নামও উঠে আসে। একটি প্রতিবেদনে বলা হয়, ২৬ জুলাইয়ের হিসাব অনুযায়ী জাফলংয়ে প্রায় ৩ কোটি ৭৪ লাখ ঘনফুট পাথর মজুত ছিল; ৫ আগস্টের পর বিপুল পরিমাণ পাথর উধাও হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগের পরই দলীয় পদ স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয় পর্যায়ে আরও অভিযোগ রয়েছে, সরকার পতনের পর আওয়ামী লীগ আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি ও ব্যবসায়ীকে নিজেদের বলয়ে নেওয়ার চেষ্টা করেন শাহপরান। অভিযোগকারীদের দাবি, ৬ আগস্ট রাতে একটি বৈঠকে লুটপাটে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শর্তে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের কথাও আলোচনায় আসে।

অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইমরান আহমদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি ব্যবসায়ী গোষ্ঠীও নতুন রাজনৈতিক বাস্তবতায় দিশেহারা হয়ে পড়ে

স্থানীয়দের একাংশের দাবি, ওই গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থের একটি অংশ শাহপরানের প্রভাববলয়ের মধ্যে চলে আসে। এদিকে জাফলংয়ের পর এবার তামাবিল স্থলবন্দর এলাকায় গেট পাসের নামে চাঁদা আদায়ের অভিযোগে নতুন করে আলোচনায় এসেছে রফিকুল ইসলাম শাহপরানের নাম।

স্থানীয় শ্রমিক ও অংশীজনদের অভিযোগ, ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক স্থলবন্দরের কাস্টমস এলাকায় প্রবেশের সময় একটি প্রভাবশালী চক্র গেট পাসের নামে ট্রাকপ্রতি টাকা আদায় করছে। অভিযোগ অনুযায়ী, প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি ট্রাক থেকে নিয়মবহির্ভূতভাবে ৯৫০ টাকা করে আদায়ের ঘটনা ঘটছে। এতে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, এই অর্থ আদায়ের পেছনে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় এবং ওই সিন্ডিকেটের নেপথ্যে রফিকুল ইসলাম শাহপরানের প্রভাব রয়েছে। ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কয়লা, চুনাপাথরসহ বিভিন্ন আমদানি পণ্য নিয়ে আসা ট্রাকগুলো তামাবিল স্থলবন্দরের প্রবেশমুখেই ওই চক্রের নিয়ন্ত্রণে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীরা।

তাদের আরও অভিযোগ, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি ও কথিত ক্যাডাররা ট্রাকচালক ও শ্রমিকদের ওপর প্রভাব বিস্তার করে অর্থ আদায় করছে। গেট পাসের মতো একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থাকে কেন্দ্র করে এ ধরনের অর্থ আদায় চললে তা শুধু শ্রমিকদের ওপর বাড়তি চাপই তৈরি করবে না, বরং তামাবিল স্থলবন্দরের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম ও দেশের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় শ্রমিক ও সচেতন মহলের দাবি, গেট পাসের নামে টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা জরুরি। সব মিলিয়ে জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দরÑসিলেটের সীমান্ত অর্থনীতির গুরুত্বপূর্ণ এই অঞ্চলে রফিকুল ইসলাম শাহপরানকে ঘিরে ওঠা অভিযোগগুলো এখন নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে অতীতে পাথর-বালু লুটপাটের অভিযোগে তাঁর দলীয় পদ স্থগিত হওয়ার নজির, অন্যদিকে বর্তমানে তামাবিল স্থলবন্দরে গেট পাসের নামে কথিত চাঁদাবাজি সিন্ডিকেটের অভিযোগÑদুটি বিষয়ই নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।

স্থানীয়দের প্রশ্ন,কারণ জাফলং ও তামাবিল শুধু সিলেটের নয়, দেশের পাথর ও সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের কারণে নিয়মবহির্ভূত অর্থ আদায় বা সরকারি সম্পদ লুটের অভিযোগ তৈরি হলে তার দায় নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া জরুরি। এব্যাপারে জানতে রফিকুল ইসলাম শাহপরান এর মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

মামলায় আসামির পরও বহাল তবিয়তে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে যেকোনো

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

স্মারকলিপি প্রদান ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীর নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

নিরাপত্তা ঝুঁকি ও তথ্য পাচারের আশঙ্কায় ক্ষুব্ধ নগরবাসী সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর