admin

প্রকাশিত: 3:56 PM, September 17, 2026

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান:

প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অন্যতম সেরা গ্যাস ও চা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত এ বিভাগে রয়েছে জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, লালাখাল, হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরের মতো বিশ্বমানের পর্যটন আকর্ষণ। বিপুল প্রবাসী জনগোষ্ঠীর পাঠানো বৈদেশিক মুদ্রা এ অঞ্চলের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাস্তবতার সঙ্গে এর ব্যবধান দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। সীমিত শিল্পায়ন, কর্মসংস্থানের ঘাটতি, অবকাঠামো প্রকল্পে ধীরগতি, নগরে জলাবদ্ধতা ও যানজট, স্বাস্থ্যসেবায় বাড়তি চাপ, উচ্চশিক্ষার সীমাবদ্ধতা এবং পর্যটন সুবিধার ঘাটতিÑসব মিলিয়ে সম্ভাবনাময় সিলেট এখনো কাক্সিক্ষত অর্থনৈতিক গন্তব্যে পৌঁছাতে পারেনি।

সিলেটের দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনায় শিল্প খাতকে দুর্বল হিসেবে চিহ্নিত করে গ্যাস, বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ সুবিধাসহ সমন্বিত শিল্পাঞ্চল গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে। তবে যোগাযোগ অবকাঠামোর সীমাবদ্ধতা উন্নয়নের অন্যতম বড় বাধা হিসেবে রয়ে গেছে। ২০২৬ সালে বিভাগের ৪১টি উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণে ১,৯৫২ কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও জমি অধিগ্রহণ, নকশা পরিবর্তন ও প্রশাসনিক জটিলতায় বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে পর্যটন, প্রবাসী বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যের বড় সুযোগ থাকলেও বিমানবন্দর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কাজে ধীরগতি এবং সমন্বিত আন্তর্জাতিক কার্গো ও পর্যটন প্যাকেজের অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অন্যতম বড় বৈপরীত্য হলো, দেশের প্রধান গ্যাসসম্পদের অঞ্চল হওয়া সত্ত্বেও সিলেটে বড় শিল্পকারখানার সংখ্যা কম। জালালাবাদ গ্যাসের সরবরাহ ব্যবস্থা থাকলেও প্রাকৃতিক সম্পদকে স্থানীয় শিল্পায়নে রূপান্তরের সক্ষমতায় বড় ঘাটতি রয়েছে। গ্যাস, চা, কৃষি, পর্যটন ও প্রবাসী পুঁজি ব্যবহার করে কৃষিভিত্তিক শিল্প, চা প্রক্রিয়াজাতকরণ, আইটি ও সেবা খাতে বড় ও মাঝারি উদ্যোক্তা তৈরি করা সম্ভব।

প্রবাসী আয়ের কারণে গৃহস্থালি ও আবাসন খাতে সমৃদ্ধি এলেও তা উৎপাদনশীল খাতে স্থানান্তরিত হচ্ছে না। ২০২৫ সালের বহুমাত্রিক দারিদ্র্য সূচকের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয়ে সমৃদ্ধ হলেও শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মানসূচকে সিলেটের বিস্তৃত জনগোষ্ঠী, বিশেষ করে হাওর ও চা-বাগান এলাকার মানুষ চরম বঞ্চনার শিকার। প্রবাসী বিনিয়োগকে শুধু আবাসন বা ভোগে সীমিত না রেখে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি প্রক্রিয়াজাতকরণে উদ্বুদ্ধ করা জরুরি।

একইভাবে সিলেটের পর্যটন খাত সুনির্দিষ্ট ব্যবস্থাপনার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যাপ্ত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিবেশবান্ধব অবকাঠামোর অভাবে আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে, অতিরিক্ত বৃষ্টিপাত, ছড়া-খাল দখল এবং পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার অভাবে সিলেট নগরী প্রতিনিয়ত জলাবদ্ধতার শিকার হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার দিক থেকেও অঞ্চলটি রাজধানীমুখী নির্ভরশীলতা থেকে বের হতে পারেনি; উচ্চতর গবেষণা, মানসম্মত ল্যাব, বিশেষায়িত চিকিৎসা, আইসিইউ এবং ক্যানসার বা হৃদরোগ চিকিৎসার চিকিৎসাসেবার ঘাটতি এখনো স্পষ্ট।

কৃষি ও হাওর অর্থনীতি আগাম বন্যা, ফসলহানি ও কোল্ড স্টোরেজের অভাবে ঝুঁকির মুখে পড়ছে, আবার ঐতিহ্যবাহী চা শিল্পেও প্রক্রিয়াজাতকরণ ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে মূল্য সংযোজনের সময় এসেছে। স্থানীয় কর্মসংস্থানের অভাবে তরুণ ও দক্ষ জনশক্তি ঢাকা কিংবা বিদেশমুখী হতে বাধ্য হচ্ছে।

সিলেটের মূল সমস্যা সম্পদের অভাব নয়, বরং বিদ্যমান সম্পদকে পরিকল্পিত উপায়ে উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করতে না পারা। বিচ্ছিন্ন উন্নয়ন প্রকল্পের বদলে টেকসই আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা, দ্রুত বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা গেলে সম্ভাবনাময় সিলেটকে সমৃদ্ধ ও বাস্তবমুখী সিলেটে রূপান্তর করা সম্ভব।


সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন