admin

প্রকাশিত: 3:58 PM, September 17, 2026

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারাত্মক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গত মঙ্গলবার নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে অসন্তোষের জের ধরে দলটির একাংশ সংবর্ধনা বয়কট করে। বিষয়টি নিয়ে বর্তমানে স্থানীয় রাজনীতিক ও সাধারণ নগরবাসীর মধ্যে জোর চর্চা চলছে, যার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট ও বক্তব্যে বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীরা ‘ত্যাগী’ নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। দীর্ঘদিন রাজপথে থাকা এক কর্মী ক্ষোভ প্রকাশ করে লেখেন, প্রতিকূল পরিস্থিতিতে যারা মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে অতীতে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ সুবিধাভোগী ও ‘ভুঁইফোড়’ ব্যক্তিবর্গ এখন প্রভাবশালী হয়ে উঠছেন। সামনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের কর্মীদের ক্ষোভ বিবেচনায় না নিলে দলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্কবার্তাও দেওয়া হয়।

দলীয় জ্যেষ্ঠ নেতাদের সূত্রে জানা গেছে, তাঁরা রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিলেও আয়োজনের ধরন ও ব্যবস্থাপনা নিয়ে চরম অসন্তুষ্ট ছিলেন। এমনকি অনুষ্ঠানস্থলে নেতাদের গাড়ি প্রবেশ করতে না দেওয়ার মতো ঘটনা ঘটে বলে জানা যায়। তবে বিএনপি নেতৃবৃন্দ পরিষ্কার করেছেন যে, তাঁদের আপত্তি রাষ্ট্রপতিকে ঘিরে নয়। সফররত মহাসচিব তথা শীর্ষ নেতৃত্বকে সিলেটে স্বাগত জানিয়ে তাঁরা অন্য সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন; কেবল সিসিকের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি এড়িয়ে গেছেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে একদিকে সিলেটে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা এবং অন্যদিকে সিসিকের নাগরিক সংবর্ধনায় দলটির বৃহৎ অংশের অনুপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সামনের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, মাঠপর্যায়ের সাথে নেতৃত্বের দূরত্ব এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার এই অসন্তোষ বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিকে আরও ঘনীভূত করতে পারে বলে মনে করছেন নগরীর রাজনৈতিক বিশ্লেষকরা।


সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন