admin
প্রকাশিত: 4:54 AM, September 19, 2026
সিলেট অঞ্চলের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম সক্রিয় ও প্রভাবশালী মুখ মিফতাহ সিদ্দিকী। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে তৃণমূল সংগঠক হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজেকে একজন পরীক্ষিত ও সাহসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে তার প্রার্থিতা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এখন জোরালো আলোচনা ও নতুন আশা তৈরি হয়েছে।
মিফতাহ সিদ্দিকীর রাজনৈতিক জীবন শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। ছাত্ররাজনীতির শুরু থেকেই তিনি দক্ষতার পরিচয় দেন; তিনি সিলেট এমসি কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি এবং পরবর্তীতে সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করেন। শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়েও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সহ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেন তিনি।
ছাত্ররাজনীতির পাঠ চুকিয়ে তিনি মূল দল বিএনপিতে যুক্ত হন। ২০০৭ সালে সিলেট মহানগর বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক কমিটির সদস্য, যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে আহ্বায়ক হিসেবে সিলেট বিএনপিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে ভূমিকা রাখেন। রাজপথের ত্যাগের মূল্যায়নে তাকে পরবর্তীতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়।
সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামের দিনগুলোতে সিলেট শহরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের যে কয়েকটি সাহসী মশাল মিছিল হয়েছে, তার সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মিফতাহ সিদ্দিকী। ৫ আগস্টের পূর্বের উত্তাল সময়ে তার এই ভূমিকা তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। দীর্ঘদিন দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তিনি বহুবার নির্যাতনে শিকার হন এবং অসংখ্য মামলার মুখোমুখি হন, যা স্থানীয় নেতাকর্মীদের কাছে তাকে একজন বীর ও ত্যাগী নেতা হিসেবে তুলে ধরেছে।
সম্প্রতি তাকে সিলেট ওয়াসা’র চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে, যেখানে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় অবদান রাখছেন।
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে নিয়ে আশার আলো দেখছেন। দীর্ঘদিনের ত্যাগ, সাহসিকতা এবং জনবান্ধব ভাবমূর্তির কারণে তাকে মেয়র পদে অত্যন্ত শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজপথ ও প্রশাসনিক উভয় অঙ্গনে তার সাফল্য আগামী দিনে সিলেট নগরীকে আধুনিক ও সুশাসিত হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়
মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা
সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার
‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত
সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা
সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)
পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে