admin

প্রকাশিত: 8:26 AM, September 19, 2026

কৃষ্ণপুর গণহত্যা ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বও লাখাইয়ে পাক বাহিনীর বর্বরোচিত তাণ্ডব

কৃষ্ণপুর গণহত্যা ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বও লাখাইয়ে পাক বাহিনীর বর্বরোচিত তাণ্ডব

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের হাওরাঞ্চলবেষ্টিত লাখাই উপজেলার ১নং ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক গণহত্যা দিবস। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বরÑআজকের এই দিনে সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত কৃষ্ণপুর গ্রামে পাকিস্তানি হানাদার ও রাজাকার বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ১২৭ জন নিরীহ মানুষকে হত্যা করে। মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জ জেলায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডগুলোর মধ্যে এটি অন্যতম বড় একটি ঘটনা।

স্থানীয় প্রবীণ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর ভোর ৪টা থেকে ৫টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ক্যাম্প থেকে নৌকাযোগে এসে পাক সেনা, রাজাকার ও আলবদর বাহিনী কৃষ্ণপুর গ্রামটি ঘিরে ফেলে। গ্রামে ঢুকেই পাকিস্তানি সেনারা এলোপাতাড়ি গুলি শুরু করে। পাশাপাশি রাজাকার ও আলবদর বাহিনী ঘরবাড়িতে লুটপাট, স্বর্ণালঙ্কার ছিনতাই এবং ব্যাপক অগ্নিসংযোগ চালায়।

একপর্যায়ে গ্রামের কমলময়ী উচ্চবিদ্যালয়ের সামনে রঘু নন্দনের বাড়িতে গ্রামবাসীকে একত্রিত করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করা হয়। ঘটনাস্থলেই ১২৭ জন শহীদ হন। গুলির পর নিহতদের মরদেহ পানিতে ভাসিয়ে দেওয়া হয়। অলৌকিকভাবে বেঁচে যাওয়া অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। একই দিনে পার্শ্ববর্তী লালচাঁদপুর ও গোকুলনগর এলাকাতেও নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

প্রতি বছর ১৮ সেপ্টেম্বর স্বজনহারানো পরিবারগুলোর কাছে গভীর শোক ও বেদনার স্মৃতি নিয়ে ফিরে আসে। দিবসটি উপলক্ষে কৃষ্ণপুর স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। লাখাই উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ বছরও গণহত্যার বার্ষিকীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী অবিলম্বে এই গণহত্যার শিকার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জোর দাবি জানান।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান জানান, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয় সম্পর্কে তিনি অবগত নন; তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও