admin

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন: খন্দকার মুক্তাদির

বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন: খন্দকার মুক্তাদির

মাগফেরাত কামনায় ব্যবসায়ীদের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে শনিবার (৩ জানুয়ারী) দুপুর ২টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হল রুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে খতমে কোরআন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ আসজাদ আহমেদ। তেলাওয়াত করেন সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা কবির আহমদ আমুকুনী।
দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেত্রী। তাঁর অন্যায়ের সাথে আপস না করার দৃঢ়তা সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণার বিষয়। অসীম ধৈর্য্যশীলতা, অনুসরণীয় প্রজ্ঞা ও দায়িত্বপরায়ণ নেতৃত্বের গুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত ও আব্দুর রকিব তুহিন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক কাপ্তান মিয়া, আকিকুর রহমান, আজির উদ্দিন, আব্দুল রহমান দুদু, আবুল হোসেন, আলেক মিয়া, হোসেন আহমদ, জাবেদ আহমদ, লায়েক মিয়া, মনিরুল ইসলাম, নাহিদুর রহমান, ফরহাদুরজ্জামান আহমদ, আবুল কালাম, লিলু মিয়া, আব্দুল কাইয়ুম, সাহেদ আহমদ, আব্দুর রহিম, আব্দুস শহিদ বেলাল, তানভীর আহমেদ, দিদার আহমেদ, সাগর আহমেদ, মো. আব্দুল্লাহ, রজব আহমদ, শাহজাহান মিয়া, এমদাদুল হক স্বপন. আজিজুর রহমান, গোলজার আহমদ, জাকারিয়া ইমরুল, সুহেল আহমদ, জাবেদ আহমদ, আব্দুল জলিলসহ হাওয়াপাড়া জামে মসজিদ, নাইওরপুর জামে মসজিদ, সোবহানীঘাট জামে মসজিদসহ সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও নগরীর আখালিয়া, মদিনা মার্কেট, টিলাগড়সহ বিভিন্ন মার্কেটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।

মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদীসহ ছাত্রজনতার আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিগত ছাত্রজনতার আন্দোলনে আহতদের সুস্থতা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। দোয়া অংশগ্রহণ করেন বাগবাড়ি এতিম স্কুলের শিক্ষার্থী, নগরীর বিভিন্ন এতিম মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। -বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

​শাল্লা  প্রতিনিধি:  ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস