admin

প্রকাশিত: 2:27 PM, September 20, 2026

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীতে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও নবগঠিত সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগরের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি এডভোকেট মোমিন ইসলাম মোমিন। তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদল আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে রাজপথে যুবদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।

স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত সিলেট মহানগরের যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবগঠিত সিলেট জেলার সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগরের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ। সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং