admin
প্রকাশিত: 3:05 PM, September 20, 2026
৬২ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০ কিলোমিটারই বেহাল, বড় বড় গর্তে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়কে দিন দিন বাড়ছে জন দুর্ভোগ। সিলেট থেকে জাফলং পর্যন্ত প্রায় ৬২ কিলো মিটার মহা সড়কের বিভিন্ন অংশ দীর্ঘ দিন ধরে ভাঙা চোরা ও খানাখন্দে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, এর মধ্যে প্রায় ৪০ কিলো মিটার অংশের বিভিন্ন স্থানে সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। সড়কের অসংখ্য বড় গর্ত, উঠে যাওয়া পিচ, পানি জমে থাকা এবং অবৈধ পার্কিংয়ের কারণে প্রতি নিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন যান বাহনের চালক, যাত্রী ও পথ চারীরা।
স্থানীয়দের অভিযোগ, এই মহাসড়কে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, দুর্ঘটনায় প্রতি মাসে গড়ে ৫ থেকে ৭ জনের প্রাণ হানি ঘটছে। যদিও এ প্রাণ হানির নির্দিষ্ট পরি সংখ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করা প্রয়োজন।
সরেজমিনে দেখা গেছে, মহা সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। কোথাও কোথাও দীর্ঘ অংশজুড়ে সড়কের পিচের অস্তিত্ব ও নেই। বৃষ্টির পানি জমে এসব গর্ত আর ও ভয়াবহ আকার ধারণ করেছে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে যান বাহনকে অনেক সময় হঠাৎ লেন পরিবর্তন করতে হচ্ছে। এতে মুখোমুখি সংঘর্ষসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বিশেষ করে জৈন্তাপুর, দরবস্ত, সারিঘাট, হরিপুর, চিকনাগুল, তামাবিল ও জাফলংমুখী সড়কের বিভিন্ন অংশের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীরা।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে কার্যকর সংস্কার না হওয়ায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারী পাথর ও বালুবাহী ট্রাকের নিয়মিত চলাচল। এতে সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট, পাথর-বালুর স্তূপ, বিভিন্ন স্থাপনা এবং যত্রতত্র ট্রাক পার্কিংয়ের কারণে সড়কের কার্যকর প্রশস্ততা অনেক জায়গায় কমে গেছে। ফলে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং যানজটও বাড়ছে।
স্থানীয়দের মতে, রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বড় বড় গর্ত, পর্যাপ্ত আলোর অভাব এবং মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভারী যানবাহনের কারণে চালকদের সামনে থাকা বিপদ অনেক সময় স্পষ্টভাবে দেখা যায় না। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সড়কের বড় বড় গর্ত এখন মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গাড়ি চালকরা গর্ত এড়াতে গিয়ে অনেক সময় বিপরীত লেনে চলে যান। এতে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।”
চালকদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের পাশাপাশি অবৈধ পার্কিং ও পাথর-বালু রাখার কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। এতে যাতায়াতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত সিলেট-তামাবিল মহাসড়কের ভাঙাচোরা অংশ সংস্কার, বড় গর্তগুলো মেরামত, সড়কের পাশে পাথর-বালু মজুদ বন্ধ, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ এবং যত্রতত্র ট্রাক পার্কিং নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে মহাসড়কটিকে নিরাপদ করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনা, যানজট ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে। তাই মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত চিহ্নিত করে সংস্কার এবং সড়ক ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি এখন জোরালো হয়ে উঠেছে।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার
‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম
সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং