admin
প্রকাশিত: 3:46 PM, September 20, 2026
‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন। এটাই বাংলাদেশ।’ শুভ রাধাষ্টমী উপলক্ষে সিলেটে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী এসব কথা বলেছেন।
গতকাল শনিবার দুপুরে নগরের ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী রাধারাণীর মহাভিষেক শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমাদের এই বন্ধন, এই ভ্রাতৃত্ববোধ, এই বিশ্বাস ও সম্পর্ক যেন আমৃত্যু থাকে। সকল ধর্ম-বর্ণের মানুষের সমন্বয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যয়, সেটি বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ এ সময় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পূর্ণ অধিকার রয়েছে।
রাধাষ্টমী উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় শুভানুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ভজন কীর্তনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শ্রীশ্রী রাধারাণীর বিশেষ পূজা-অর্চনা, মহাভিষেক, মহিমা কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ধর্মীয় এসব আয়োজনে সিলেট অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ ইসকন সিলেট মহানগর নামহট্টের সাবেক সভাপতি আদি অনন্ত দাস অধিকারী, ইসকন সিলেট গৃহস্থ কাউন্সিলের সভাপতি সুমঙ্গল গৌর দাস অধিকারী, বিভাগীয় কমিটির অফিস ব্যবস্থাপনা সম্পাদক সচ্চিদানন্দ শ্যাম সুন্দর দাস, মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী এবং যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস প্রমুখ।
আলোচনা পর্বে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের কাছে রাধাষ্টমীর ধর্মীয় ও শাস্ত্রীয় গুরুত্ব তুলে ধরেন। দিনব্যাপী আয়োজনে মন্দির প্রাঙ্গণে ভক্তরা উপবাস, প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় আলোচনায় অংশ নেন। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যার পরও মন্দির প্রাঙ্গণে ভজন-কীর্তনসহ নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার
‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম
সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং