admin
প্রকাশিত: 11:34 AM, September 22, 2026
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম
বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয় মাসের মধ্যে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, গত ১৮ এপ্রিল প্রথম দফায়, ৩১ মে দ্বিতীয় দফায় এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অল্প সময়ের ব্যবধানে এভাবে দফায় দফায় দাম বাড়ানো সরকারের একের পরে এক গণবিরোধী সিদ্ধান্তের বহিঃপ্রকাশ।
গতকাল সোমবার বাদ আসর কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, পতিত আওয়ামী সরকারের মতো রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে সেই দায় জনগণের ওপর চাপাতে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এর পরিণতি সরকারের জন্য ভালো হবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা শফিকুল আলম মফিক ও রফিকুল ইসলাম মজুমদার প্রমূখ।-বিজ্ঞপ্তি
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়
মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা
সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার
‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত
সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা
সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)
পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে