admin
প্রকাশিত: 4:40 PM, September 23, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ঢাকার শ্যামপুরের প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজের আদলে প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করে অতি দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী এর পরিধি আরও বাড়ানো হবে।
গতকাল মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত ‘সিলেট প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন এবং কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল