admin
প্রকাশিত: 12:50 PM, September 24, 2026
স্টাফ রিপোর্টার:
সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয় পুনর্বিন্যাস, সরকারবিরোধী তৎপরতা এবং নতুন ‘কিশোর গ্যাং’ গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সংগঠিত করে নানামুখী অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে নগরীর কোট পয়েন্ট এলাকায় সক্রিয় ছিলেন শ্রমিক লীগ নেতা সুমন। সরকার পতনের পর প্রকাশ্যে না এলেও তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। নিজ আস্তানায় গোপন বৈঠক আয়োজন, ঝটিকা মিছিলের পরিকল্পনা করা এবং অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয় ও আর্থিক সহযোগিতা দেওয়ার মূল কারিগর হিসেবে তিনি কাজ করছেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, অভিযুক্ত সুমন কর্মীদের মাঝে প্রচার চালিয়ে যাচ্ছেন যে ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও অন্যান্য শীর্ষ নেতারা দেশে ফিরবেন’। তিনি দলীয় কর্মীদের সংগঠিত করে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নির্দেশে একযোগে আন্দোলনে নামার প্রস্তুতি নিতে উসকানি দিচ্ছেন। এই রাজনৈতিক অপতৎপরতা ও গোপন সাংগঠনিক কাজ চালাতে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ফান্ড থেকে অর্থ সরবরাহ করা হচ্ছে বলেও এলাকায় খবর ছড়িয়ে পড়েছে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় সামাজিক অপরাধ বিস্তারেরও গুরুতর অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এলাকার সমবয়সী তরুণ ও কিশোরদের সংগঠিত করে সুমন একটি নতুন ‘কিশোর গ্যাং’ গড়ে তোলার চেষ্টা করছেন। ওই কিশোরদের উসকে দিয়ে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে, যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে নগরীর সাধারণ বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল