admin

প্রকাশিত: 5:48 AM, September 25, 2026

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড

আহমেদ শাকিল :
সিলেট নগরের সড়কে দিন দিন বেড়েই চলেছে মেয়াদোত্তীর্ণ, অনটেস্ট, রেজিস্ট্রেশনবিহীন ও কথিত চোরাই সিএনজি অটোরিকশার দাপট। বৈধ যানবাহনের নির্ধারিত সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি সিএনজি অটোরিকশা নগরের সড়কে চলাচল করছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এসব গাড়ির একটি বড় অংশের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও চলাচল, ভুয়া কাগজপত্র ব্যবহার, টোকেনের মাধ্যমে সড়কে চলাচল এবং একটি বৈধ নম্বর দিয়ে একাধিক গাড়ি চালানোর অভিযোগ রয়েছে।
সিএনজিচালিত ফোর-স্ট্রোক অটোরিকশার বর্তমান অর্থনৈতিক আয়ুষ্কাল (ঊপড়হড়সরপ খরভবংঢ়ধহ) ১৫ বছর। ২০০২ সালে পেট্রলচালিত টু-স্ট্রোক অটোরিকশা তুলে দিয়ে যখন সিএনজি অটোরিকশা চালু করা হয়, তখন প্রাথমিকভাবে এর আয়ুষ্কাল ধরা হয়েছিল ৯ বছর।পরবর্তীতে মালিকদের আবেদনের প্রেক্ষিতে এবং বুয়েটের (ইটঊঞ) বিশেষজ্ঞ কমিটির পরামর্শ সাপেক্ষে ধাপে ধাপে বাড়িয়ে এটিকে সর্বমোট ১৫ বছর নির্ধারণ করা হয়। আয়ুষ্কাল ও সার্বিক পরিচালনার ক্ষেত্রে সরকারের মূল নীতিমালায় কোনো সিএনজি অটোরিকশার বয়স ১৫ বছর পূর্ণ হলে সেটির বাণিজ্যিক চলাচলের অনুমতি বা রুট পারমিট আর নবায়ন করা হয় না।মেয়াদোত্তীর্ণ গাড়িগুলোকে বিআরটিএ (ইজঞঅ) নির্ধারিত ডাম্পিং স্টেশনে এনে স্ক্র্যাপ বা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এই ধ্বংসকৃত গাড়ির চেসিস ও কাগজপত্রের বিপরীতে মালিকরা নতুন গাড়ি প্রতিস্থাপনের (জবঢ়ষধপবসবহঃ) সুযোগ পান।কিন্তু বর্তমানে সরকারের এই নীতিমালার তোয়াক্কা করছেন না সিএনজি অটোরিকশার মালিক বা চালকরা। যার ফলে সিলেট নগরের অন্তত ৫০টি এলাকায় সড়ক দখল করে গড়ে উঠেছে মেয়াদোত্তীর্ণ সিএনজি ও অবৈধ অটোরিকশার স্ট্যান্ড। ২০২৫ সালের বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে সিলেটে বৈধ সিএনজি অটোরিকশার সংখ্যা ১৯ হাজার ২০০ হলেও বাস্তবে প্রায় ৫০ হাজার বা তারও বেশি সিএনজি চলাচলের কথা উঠে এসেছে।
গত ২০২৫ সালের হিসেবে সিলেটে সব মিলিয়ে বৈধ সিএনজি-অটোরিকশার সংখ্যা ছিল ১৯ হাজার ২০০। বিআরটিএ থেকে অনুমোদন নিয়ে এসব অটোরিকশা সিলেটে চলছে। কিন্তু বাস্তবে নগরে চলাচল করছে ৫০-৬০ হাজার সিএনজি-অটোরিকশা। শ্রমিক ও পুলিশের শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে এসব অটোরিকশা চলাচল করছে। এগুলোই এখন সিলেট নগরে যানজটের অন্যতম প্রধান কারণের পাশাপাশি মানুষের জীবনের নিরাপত্তার প্রতি হুমকি হয়ে উঠেছে।
সিলেট নগর ও জেলায় চোরাই সিএনজি-অটোরিকশা দ্বিগুণ বেড়েছে বলেও সংশ্লিষ্টদের দাবি। শুধুমাত্র ‘টোকেন’ ব্যবহার করে এগুলো সড়কে চলছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরে বর্তমানে এভাবে ৫০টির মতো অবৈধ স্ট্যান্ড রয়েছে। অবৈধভাবে চলাচলকারী ৪০ হাজার সিএনজি-অটোরিকশাকে টোকেন দিয়ে চালানো হচ্ছে। এরমধ্যে অর্ধেক অটোরিকশা রয়েছে অনটেস্ট। যেগুলো বিভিন্ন শোরুম থেকে কেনা হয়। অনটেস্ট নামে বছরে পর বছর এসব সিএনজি-অটোরিকশা সড়কে চালানো হচ্ছে।এর বাইরে অর্ধেক গাড়িই হচ্ছে চোরাই। এর সংখ্যা হবে প্রায় ১৫ হাজার। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা এসব সিএনজি-অটোরিকশা অনটেস্টে বা রিফুজি নামেই নগরে চলছে। টোকেন থাকায় ট্রাফিক পুলিশও তাদের ধরে না—এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্টরাসিএনজি-অটোরিকশা মালিকরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আরও ভয়াবহ কাজ হচ্ছে—ভুয়া অকশনের কাগজ ব্যবহার করে মেয়াদোত্তীর্ণ সিএনজি-অটোরিকশা চালানো হচ্ছে। এ ছাড়া শ্রমিক নেতাদের শেল্টারে অবৈধ অটোরিকশা চলাচল করছে বলেও অভিযোগ রয়েছে। তারা টোকেন দিয়ে পুলিশ ম্যানেজ করে অটোরিকশা চলাচল করাচ্ছে—এমন অভিযোগ করেছেন কয়েকজন মালিক।পাশাপাশি একটি বৈধ নাম্বার দিয়ে ৮-১০টি সিএনজি-অটোরিকশা নগরে চলাচল করে বলেও অভিযোগ রয়েছে। এই অবস্থায় বৈধ অটোরিকশার মালিকরা হচ্ছেন হয়রানির শিকার।পুলিশ ও শ্রমিক নেতাদের টাকা না দেওয়ার কারণে নানাভাবে বৈধ সিএনজি-অটোরিকশার শ্রমিক ও মালিকদের হয়রানি করার অভিযোগও উঠেছে। ফলে প্রশ্ন উঠেছে—বৈধভাবে চলাচলকারী ১৯ হাজার ২০০ সিএনজির বিপরীতে বাস্তবে যদি ৫০-৬০ হাজার সিএনজি সড়কে চলাচল করে, তাহলে বাকি বিপুলসংখ্যক গাড়ি কীভাবে নগরের রাস্তায় অবাধে চলাচলের সুযোগ পাচ্ছে?সিএনজিচালিত ফোর-স্ট্রোক অটোরিকশার বর্তমান অর্থনৈতিক আয়ুষ্কাল এবং মেয়াদোত্তীর্ণ গাড়ির বিষয়ে জানতে সিলেট বিআরটিএ-এর পরিচালক মাসুদ আলমের অফিসিয়াল নাম্বারে একাধিক কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।সরকারি নীতিমালা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ গাড়ি স্ক্র্যাপ করে নতুন গাড়ি প্রতিস্থাপনের সুযোগ থাকার পরও যদি পুরোনো গাড়ি বছরের পর বছর সড়কে চলতে থাকে, তাহলে এর দায় কার—এ প্রশ্ন এখন সিলেট নগরবাসীর।সড়কে যানজট, দুর্ঘটনার ঝুঁকি ও জননিরাপত্তার পাশাপাশি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন নগরবাসী।বিআরটিএ’র উদ্দেশ্যই হলো সুষ্ঠু সড়ক পরিবহন ব্যবস্থাপনা, সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা।
এখন প্রশ্ন একটাই—সিলেটের সড়কে বৈধ ১৯ হাজার ২০০ সিএনজির বাইরে যে বিপুলসংখ্যক গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে, সেগুলোর বৈধতা কোথায়? আর টোকেনের আড়ালে যদি মেয়াদোত্তীর্ণ, অনটেস্ট ও চোরাই গাড়ি চলাচল করে থাকে, তাহলে সেই টোকেনের উৎসই বা কোথায়?


সর্বশেষ সংবাদ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির