admin
প্রকাশিত: 2:07 PM, September 26, 2026
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা করছেন না, তারা নিজেদের কর্ম ও উদ্যোগের মাধ্যমে সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরছেন। গতকাল শুক্রবার সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড অবস্থিত সিলেটের নিজস্ব ব্র্যান্ড ও জনপ্রিয় প্রতিষ্ঠান ‘সিলেট স্বাগত মিষ্টি ঘর’-এর পক্ষ থেকে এতিম শিশুদের জন্য দুপুরের খাবার পরিবেশন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সিলেটের মাটি থেকে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করছে, যা সিলেটের জন্য গর্বের বিষয়।
কয়েস লোদী বলেন, একজন উদ্যোক্তার সফলতা শুধু তার নিজের নয়; তার সঙ্গে একটি অঞ্চল, একটি শহর এবং একটি সংস্কৃতির পরিচয়ও ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, সিলেটী উদ্যোক্তাদের সৃজনশীলতা, পরিশ্রম ও ব্যবসায়িক উদ্যোগ সিলেটের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করলে একটি প্রতিষ্ঠান মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক উদ্যোক্তার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
তিনি বলেন, সিলেটের উদ্যোক্তাদের এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকলে বিশ্বের বিভিন্ন প্রান্তে সিলেটের পরিচিতি আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে এতিমখানার শিশুদের সঙ্গে সময় কাটান অতিথিরা। এ সময় শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা হয় এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও সফলতার জন্য দোয়া করা হয়।
‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি
সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ
স্টাফ রিপোর্টার: দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে বদলি হতে হলো ভারপ্রাপ্ত প্রধান
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত নতুন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করি। এদেশে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা করছেন না, তারা নিজেদের কর্ম ও