admin
প্রকাশিত: 2:49 PM, September 26, 2026
স্টাফ রিপোর্টার:
দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে বদলি হতে হলো ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবরকে। তাকে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দিয়ে প্রেষণে বদলি করা হয়েছে। গত রবিবার নতুন কর্মস্থলের উদ্দেশে সিলেট ত্যাগ করেন তিনি।
তবে অভিজ্ঞ ও জাতীয়তাবাদী আদর্শের এই কর্মকর্তাকে হঠাৎ বদলির নেপথ্যে সিসিকের ভেতরে সক্রিয় ‘ফ্যাসিস্ট চক্রের’ নানা চক্রান্ত রয়েছে বলে গুঞ্জন উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, সিসিককে অকার্যকর ও গণবিমুখ করতেই এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা চালানো হচ্ছে। অভিজ্ঞ কর্মকর্তাদের বিদায়ে স্থবিরতার শঙ্কা এর আগে ২০২৫ সালের আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বদলি করা হয়। প্রশাসনিক দক্ষতা ও যোগাযোগ নেটওয়ার্কে সমৃদ্ধ এই কর্মকর্তা চলে যাওয়ার পর সিসিকের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে যে ধাক্কা লাগে, তা সামলে নিতে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির পরীক্ষিত মুখ মো. আলী আকবরকে। কিন্তু তাকেও সিসিক থেকে সরিয়ে দেওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ডে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সিলেটে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা অত্যন্ত ব্যাপক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও নগরবাসীর প্রত্যাশা বাস্তবায়নে অভিজ্ঞ ও সরকারবান্ধব কর্মকর্তাদের সমন্বয় জরুরি। এমন সময়ে সিসিকের গুরুত্বপূর্ণ পদ থেকে অভিজ্ঞদের সরিয়ে দেওয়ার ছক তৈরি করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীÑএমনই অভিযোগ সিসিকের অভ্যন্তরীণ সূত্রে।
ছাত্রদল রাজনীতি থেকে সিসিকে উত্থানবদলিকৃত কর্মকর্তা মো. আলী আকবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হল ছাত্র সংসদের নির্বাচিত এজিএস এবং ১৯৯২-৯৩ সেশনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। মেধাবী ছাত্রনেতা হিসেবে তার এই দলীয় পরিচয়ের কারণে ২০০৭ সালে তৎকালীন মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের আমলে সিসিকে যোগদানে নানামুখী বাধার মুখে পড়েন তিনি। পরবর্তীতে নাটোর পৌরসভা থেকে সিসিকে যোগদানের সুযোগ পান। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে কোণঠাসা হয়ে থাকলেও ২০১৩ ও ২০১৮ সালে বিএনপি সমর্থিত মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদে তিনি যোগ্যতার স্বাক্ষর রাখেন। তবে ২০২৩ সালে বিতর্কিত নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর ফের চাপের মুখে পড়েন এই কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আলী আকবরের মতো পেশাদার ও জাতীয়তাবাদী ভাবাপন্ন কর্মকর্তারা আবার মুক্ত পরিবেশে কাজের সুযোগ পান।
সিসিকের বর্তমান প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নানা সীমাবদ্ধতার মধ্যেও নাগরিক সেবা গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন আলী আকবর।
নেপথ্যে গুপ্ত চক্রের অপপ্রচার সিসিক সূত্র জানাচ্ছে, পতিত শেখ হাসিনা সরকারের আমলের সুবিধাভোগী কর্মকর্তা ও কর্মচারীদের একটি গোপন সিন্ডিকেট এখন সিসিকের অভ্যন্তরে সক্রিয়। বিগত সময়ের দুর্নীতির তথ্য ও নিজেদের অপকর্ম ঢাকতে তারা বেনামে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছেন।
অভিযোগ রয়েছে, সিসিককে অস্থিতিশীল রাখা এবং সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের বিতর্কিত করে সরিয়ে দেওয়াই এই চক্রের মূল লক্ষ্য। এতে সিসিকের কাজের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তদারককারী সংস্থাগুলোর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিজেদের সুরক্ষার সুযোগ তৈরি করতে চায় ওই মহলটি।
বিজ্ঞ মহলের মতে, সিসিকের উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে এবং আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে নাগরিক সেবা সুনিশ্চিত করতে এ ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দক্ষ ও বিশ্বাসযোগ্য কর্মকর্তাদের যুক্ত রাখাই এখন সময়ের বড় দাবি।
‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি
সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ
স্টাফ রিপোর্টার: দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে বদলি হতে হলো ভারপ্রাপ্ত প্রধান
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত নতুন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করি। এদেশে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা করছেন না, তারা নিজেদের কর্ম ও