admin
প্রকাশিত: 4:01 PM, September 26, 2026
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক এবং মহানগর যুবদলে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলওয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেন্ট্রাল লন্ডন যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও সেন্ট্রাল লন্ডন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মিহাদুর রহমান।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মিহাদুর রহমান বলেন, নতুন ও তরুণ নেতৃত্বের হাত ধরে সিলেট জেলা ও মহানগর যুবদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবেÑএটাই প্রত্যাশা। দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মিহাদুর রহমান আরও বলেন, সংগঠনের শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। তাই তৃণমূলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে নবগঠিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন। শুভেচ্ছা বার্তায় তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।-বিজ্ঞপ্তি
‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি
সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ
স্টাফ রিপোর্টার: দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে বদলি হতে হলো ভারপ্রাপ্ত প্রধান
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত নতুন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করি। এদেশে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা করছেন না, তারা নিজেদের কর্ম ও