admin

প্রকাশিত: 2:54 PM, September 26, 2026

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।

দিনব্যাপী কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ ইসলাম অ্যাডভোকেট।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক (১) আয়কর আইনজীবী মো: খায়রুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মো: আবুল ফজল অ্যাডভোকেট, সমিতির সাবেক সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী সালেহ উদ্দিন আহমদ, সমিতির সাবেক সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ স ম মুবিনুল হক শাহিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।

প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আয়কর আইনজীবী ইকবাল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট রত্না সাহা, অ্যাডভোকেট ফাহমিদা সুলতানা স্বর্ণা, আয়কর আইনজীবী মোহাম্মদ মাকসুদ আলম, অ্যাডভোকেট সুনীল কুমার রায়।

দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট বলেন, আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে অনলাইনভিত্তিক রিটার্ন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করদাতাদের পাশাপাশি কর আইনজীবীদেরও এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। কর ব্যবস্থাপনাকেও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ফলে করদাতারা ঘরে বসেই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এতে সময় ও শ্রম কমার পাশাপাশি কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।

তিনি আরও বলেন, অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। একই সঙ্গে কর আইনজীবীদের আধুনিক করব্যবস্থা ও অনলাইন রিটার্ন দাখিলের নিয়ম-কানুন সম্পর্কে হালনাগাদ জ্ঞান থাকা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় অনলাইন আয়কর রিটার্ন দাখিলের আধুনিক ও সহজতর পদ্ধতি, ডিজিটাল ট্যাক্স রিটার্ন প্রক্রিয়ার খুঁটিনাটি এবং সংশ্লিষ্ট আইনি বিষয়াবলী নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য ও আইনজীবীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ

প্রকৌশলী আলী আকবরের বদলির নেপথ্যে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ

প্রকৌশলী আলী আকবরের বদলির নেপথ্যে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ

স্টাফ রিপোর্টার: দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে বদলি হতে হলো ভারপ্রাপ্ত প্রধান

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত নতুন

ফেঞ্চুগঞ্জে সংসদ সদস্য এম এ মালিক এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ

ফেঞ্চুগঞ্জে সংসদ সদস্য এম এ মালিক এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করি। এদেশে

সিলেটী উদ্যোক্তারা সিলেটকে পুরো বিশ্বে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী

সিলেটী উদ্যোক্তারা সিলেটকে পুরো বিশ্বে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা করছেন না, তারা নিজেদের কর্ম ও