admin
প্রকাশিত: 6:18 AM, January 8, 2026
সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ। ছোটমণি নিবাসে বসবাসরত এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী, খেলনা, স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সিলেট নগরীর বাগবাড়িস্থ ছোটমণি নিবাসে উপস্থিত হয়ে এসব উপহার শিশুদের হাতে তুলে দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এসময় শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।
এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, এতিম শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মুখে একটুখানি হাসি ফোটানোই আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, এই শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের সঠিক পরিচর্যা, শিক্ষা ও ভালোবাসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও ব্যবসায়ী মহলকে এগিয়ে আসতে হবে। ছোটমণি নিবাস যে নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে শিশুদের লালন-পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম মহাসচিব হোসাইন আহমদ, যুগ্ম সংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া, আতাউর রহমান রজব, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো জিয়াউর রহমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব মো জাহাঙ্গীর আলম, মধুফুল এর সত্ত্বাধিকারী কামরুল হামিদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মামুনুর রশিদ, ছোটমণি নিবাস এর উপ তত্ত্বাবধায়ক লাকি পুরকায়স্থ, সিলেট ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক ফারজানা ইশরাত, ছোটমণি নিবাস এর শিক্ষক আখতার হোসেন, অফিস সহকারি আব্দুর রহিম, অফিস সহায়ক হারুন মোল্লা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বৃটিশ নাগরিকত্বের বিষয়ে প্রশ্নের জবাবে নিজেকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেছেন, দেশের জন্য কাজ
স্টাফ রিপোর্টার: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ব্যাটালিয়নের
ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব, সমাজসেবক এবং গোলাপগঞ্জ উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি জনাব লিয়াকত আলী
নুসরাত হত্যা: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন