admin

প্রকাশিত: 10:24 AM, September 29, 2026

শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: খন্দকার মুক্তাদির

শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত  জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের অধিক জনসংখ্যা ও সীমিত ভূমির বাস্তবতায় শ্রমঘন ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশই দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম কার্যকর পথ। কম মূলধন বিনিয়োগে অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারেÑএমন শিল্পখাতকে সরকার আগামী দিনে অগ্রাধিকার দেবে।

গতকাল সোমবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটক) কর্তৃক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ-২) শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্প একসঙ্গে বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তাই আগামী দিনে সরকার যে শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে, তার মধ্যে এই খাত অন্যতম।

শিল্পমন্ত্রী বলেন, দেশে ম্যানুফ্যাকচারিং শিল্পের পরিধি যত বাড়বে, দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদাও তত বাড়বে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি শিল্প সচিব আব্দুন নাসের খান বলেন, শুধু একটি প্রশিক্ষণ গ্রহণ করলেই দায়িত্ব শেষ নয়। প্রশিক্ষণের সঙ্গে অব্যাহত শিক্ষা ও নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখার মানসিকতা থাকতে হবে।

বাংলাদেশের শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর মহাপরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইএম’র মহাপরিচালক মো. সলিম উল্লাহ, আরএফএল’র ডেপুটি জেনারেল ম্যানেজার তারেক আজিজ, ম্যাটাডোর গ্রুপের জেনারেল ম্যানেজার এইচ এমন আল মামুন বক্তৃত¦ দেন।

পরে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং নিয়োগপত্র প্রদান করেন। উল্লেখ্য, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ-২) শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৭২২ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে দেশের স্বনামধন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ৬৪২ জনের চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।

 

আপলোড: শিউলি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা