admin

প্রকাশিত: 11:21 AM, September 29, 2026

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে : মো. জিয়াউল হক

ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে : মো. জিয়াউল হক

সিলেট নগরীর জালালাবাদস্থ আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ জিয়াউল হক বলেন, বর্তমান প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেবে। তাদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ থাকলে শিক্ষাব্যবস্থা আরও সমৃদ্ধ হবে।

কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন, কিন্ডারগার্টেন শাখার সহকারি শিক্ষক আশরাফুল হক আনোয়ারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রেণিশিক্ষক ও অর্থনীতির প্রভাষক আব্দুল মুমিন, ইংরেজি প্রভাষক (খণ্ডকালীন) আবদুল কাদির জীবন, সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান ও আব্দুর রকিব মানিক, কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুস শহীদ তুমেল।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কলেজজীবন ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়। উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করাও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ।

এছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, সকল শিক্ষার্থী এবং নবাগত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের কলেজের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির

আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য