admin

প্রকাশিত: 1:52 PM, October 1, 2026

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (এসজিটিএসসি)-এর মধ্যে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় পুবালী ব্যাংক পিএলসি টেকনিক্যাল রোড শাখার উদ্যোগে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি টেকনিক্যাল রোড শাখার ব্যবস্থাপক কাজী মোছা: মাহবুবা বেগম। প্রধান অতিথির বক্তব্যে সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য যাবতীয় ফি পরিশোধের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এ সমঝোতা ও চুক্তি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সভাপতির বক্তব্যে সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ বলেন, শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সহজ ও আধুনিক একটি ব্যবস্থা প্রয়োজন ছিল। অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ পুবালী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীবান্ধব ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও ব্যাংকের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ উদ্যোগের সুফল যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা সহজে পান, সে বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুবালী ব্যাংক পিএলসি সিলেট পশ্চিম অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহ মোহাম্মদ দস্তগীর আজম, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর (ফার্ম) ও বিভাগীয় প্রধান (ননটেক) রশীদ আহমেদ, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) এবং একাডেমিক ইনচার্জ অসীম চক্রবর্তী প্রমুখ।
পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জুনিয়র অফিসার সায়মা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোহাম্মদ জিয়াউর রহমান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর, অমিত দত্ত।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

স্টাফ রিপোর্টার: আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সীমান্তঘেঁষা এই সম্ভাবনাময় জনপদে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার কাঠামোর

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ব্যাংকে জমা ও জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের দাবি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের অর্থ

স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী

স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী

নবীগঞ্জ সংবাদদাতা: স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যেখানে মানুষ সুস্থতার আশায় ছুটে আসে, সেই হাসপাতালের সামনেই যদি জমে ওঠে দুর্গন্ধ ছড়ানো

বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও মত প্রকাশের দক্ষতা গড়ে তোলে: অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন

বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও মত প্রকাশের দক্ষতা গড়ে তোলে: অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম, টিলাগড় ক্যাম্পাসে আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’। গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি এবং ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং