admin

প্রকাশিত: 1:55 PM, October 1, 2026

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি এবং ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে (জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র) অনুষ্ঠিত হয়।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো: ফয়জুল হকের সভাপতিত্বে ও প্রভাষক সজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোমের সমন্বয়ক প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে বিতর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, বিতর্ক কেবল জয়লাভের মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, যুক্তিনির্ভর মতামত প্রকাশ করতে, ভিন্নমতকে শ্রদ্ধা করতে এবং আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন, প্রভাষক মিস মুয়িহারা বেগম এবং প্রভাষক জাভেদ আহমেদ চৌধুরী। প্রতিটি পর্বের ফলাফল সংকলনের দায়িত্ব পালন করেন প্রভাষক মেহেদী ইসলাম তাপাদার তানভি।
অনুষ্ঠানে রিভিউয়ার হিসেবে প্রতিযোগীদের বিতর্ক কৌশল ও উপস্থাপনা নিয়ে গঠনমূলক পরামর্শ দেন ইংরেজি বিভাগের প্রভাষক ওমর ফারুক ও প্রভাষক মুনাব্বির জোহান। ইংরেজি বিভাগের প্রভাষক ও প্রতিযোগিতার আহ্বায়ক তানভীর বিশ্বাসের সুশৃঙ্খল পরিকল্পনা ও সমন্বয়ে পুরো আয়োজনটি সফলভাবে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন এবং তাঁদের মাঝে সনদপত্র বিতরণ করেন অধ্যক্ষ মো: ফয়জুল হক।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

স্টাফ রিপোর্টার: আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সীমান্তঘেঁষা এই সম্ভাবনাময় জনপদে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার কাঠামোর

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ব্যাংকে জমা ও জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের দাবি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের অর্থ

স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী

স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী

নবীগঞ্জ সংবাদদাতা: স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যেখানে মানুষ সুস্থতার আশায় ছুটে আসে, সেই হাসপাতালের সামনেই যদি জমে ওঠে দুর্গন্ধ ছড়ানো

বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও মত প্রকাশের দক্ষতা গড়ে তোলে: অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন

বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও মত প্রকাশের দক্ষতা গড়ে তোলে: অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম, টিলাগড় ক্যাম্পাসে আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’। গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি এবং ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং