admin
প্রকাশিত: 2:34 PM, October 1, 2026
নবীগঞ্জ সংবাদদাতা:
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যেখানে মানুষ সুস্থতার আশায় ছুটে আসে, সেই হাসপাতালের সামনেই যদি জমে ওঠে দুর্গন্ধ ছড়ানো ময়লার ভাগাড়, তবে তা শুধু দৃষ্টিকটুই নয়Ñজনস্বাস্থ্যের জন্যও বড় হুমকির কারণ হয়ে দাঁড়ায়।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনেই দীর্ঘদিন ধরে সড়কের পাশে স্তূপ করে ফেলা হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য ও ময়লা-আবর্জনা। সর জমিনে গিয়ে দেখা যায় দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের বিপরীত পাশে বিশাল ময়লার স্তূপ থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ। বৃষ্টির পানিতে পচে যাওয়া এসব বর্জ্য থেকে সৃষ্টি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, যা রোগী, স্বজন ও পথচারীদের জন্য প্রতিনিয়ত ভোগান্তির কারণ হয়ে উঠেছে।
ময়লার স্তূপের পাশেই রয়েছে বাস ও সিএনজি স্ট্যান্ড, ফার্মেসি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা।
তাছাড়া এইসড়কটি নবীগঞ্জ থেকে হবিগঞ্জের প্রধান আঞ্চলিক সড়ক হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহন ও মানুষ এ পথ ব্যবহার করেন। হাসপাতালের চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে নাক চেপে এ পথ অতিক্রম করতে হয়। দুর্গন্ধের সঙ্গে মশা-মাছির উপদ্রবও বেড়েছে, যা সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি করছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ ও নির্ধারিত স্থানে ময়লা ফেলার কার্যকর ব্যবস্থা না থাকায় দিনের পর দিন এই ভাগাড় বড় হচ্ছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এমন পরিবেশ প্রশাসনের নজরদারি ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছে।
একটি হাসপাতাল কেবল চিকিৎসার স্থান নয়, এটি মানুষের আশার প্রতীক। সেই আশার দুয়ার যদি দুর্গন্ধে আচ্ছন্ন থাকে, তবে তা একটি সভ্য সমাজের জন্য লজ্জাজনক বাস্তবতা। জনস্বার্থে দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
স্বাস্থ্যসেবার পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নাগরিক দায়িত্বও। পরিচ্ছন্ন নবীগঞ্জ গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে
স্টাফ রিপোর্টার: আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সীমান্তঘেঁষা এই সম্ভাবনাময় জনপদে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার কাঠামোর
শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ব্যাংকে জমা ও জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের দাবি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের অর্থ
নবীগঞ্জ সংবাদদাতা: স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যেখানে মানুষ সুস্থতার আশায় ছুটে আসে, সেই হাসপাতালের সামনেই যদি জমে ওঠে দুর্গন্ধ ছড়ানো
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম, টিলাগড় ক্যাম্পাসে আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’। গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি এবং ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’
শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং