admin

প্রকাশিত: 9:30 AM, October 4, 2026

ভাগারপাড়য় বাড়িতে ঢুকে কিশোরকে হত্যাচেষ্টা, ৪৫ হাজার টাকা ও মোবাইল লুট

ভাগারপাড়য় বাড়িতে ঢুকে কিশোরকে হত্যাচেষ্টা, ৪৫ হাজার টাকা ও মোবাইল লুট

স্টাফ রিপোর্টার:

সিলেটের জালালাবাদ থানা এলাকার ভাগারপাড় গ্রামে এক কিশোরকে নিজ বাড়িতে ঢুকে বালিশ চাপা দিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় যুবকের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা ঘরের বালিশের নিচে থাকা নগদ ৪৫ হাজার টাকা এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।
‎‎বর্তমানে গুরুতর জখম অবস্থায় মহিন হাসান বাপ্পি (১৪) নামের ওই কিশোর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ‎এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা নাজমা বেগম (৩৪) বাদী হয়ে জালালাবাদ থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎অভিযুক্তরা হলেনÑএকই এলাকার বাসিন্দা কামরান আহমদ (২০), কাউছার আহমদ (২২), আনোয়ার আহমদ (২৫), জাকির হোসেন (২৭), মামুন মিয়া (৪৩) এবং শিল্পী বেগম (৩৯)।
‎‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে ডেকোরেটর ব্যবসায়ী বাবার দোকান থেকে বাপ্পি নগদ ৪৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ১ ও ২ নং বিবাদী তার কাছে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিয়ে বাপ্পি ঘরে চলে এলে পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকার সময় অভিযুক্তরা একযোগে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। ঘরের ভেতর তারা বাপ্পির কাছে টাকা দাবি করলে সে টাকা দোকানে রেখে এসেছে বলে জানায়।
‎‎এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্ত আনোয়ার আহমদ কিশোর বাপ্পিকে খাট থেকে ফেলে দিয়ে তার নাক-মুখে বালিশ চেপে ধরে এবং জাকির হোসেন পা চেপে ধরে হত্যাচেষ্টা চালায়। একই সময়ে কামরান আহমদ ও কাউছার আহমদ ঘরে থাকা চাকু দিয়ে বাপ্পির শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
‎‎পরবর্তীতে পরিবারের অন্য অভিযুক্ত সদস্যরাসহ ঘরের ভেতরে থাকা ৪৫ হাজার টাকা ও একটি ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। বাপ্পির আত্মচিৎকারে আশেপাশের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করান।
‎‎এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি জানান ভাগারপাড় গ্রামের কিশোরের ওপর হামলার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও ন্যক্কারজনক। ঘটনাটি জানার পরপরই আমরা জালালাবাদ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৎপরতা শুরু করি। লিখিত অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে আমরা এই মামলার অন্যতম অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
‎‎অপরাধী যে-ই হোক না কেন, অপরাধ করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তারা যতই চতুর বা প্রভাবশালী হোক না কেন, তাদের আইন ও বিচারের মুখোমুখি হতেই হবে। বাকি পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান জোরদার করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
‎‎জনসাধারণকে আশ্বস্ত করতে চাইÑআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভুক্তভোগী পরিবারকে উপযুক্ত বিচার নিশ্চিত করতে আমরা শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছি।”


সর্বশেষ সংবাদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও

‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’র উদ্যোগে সিলেটে বিশেষ আলোচনা সভা

‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’র উদ্যোগে সিলেটে বিশেষ আলোচনা সভা

বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি : প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী শাহীন আলম: শ্রম ও কর্মসংস্থান

ভাগারপাড়য় বাড়িতে ঢুকে কিশোরকে হত্যাচেষ্টা, ৪৫ হাজার টাকা ও মোবাইল লুট

ভাগারপাড়য় বাড়িতে ঢুকে কিশোরকে হত্যাচেষ্টা, ৪৫ হাজার টাকা ও মোবাইল লুট

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানা এলাকার ভাগারপাড় গ্রামে এক কিশোরকে নিজ বাড়িতে ঢুকে বালিশ চাপা দিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে গতকাল