admin

প্রকাশিত: 3:49 PM, October 8, 2026

তাহিরপুরে তুচ্ছ ঘটনায় দুই পক্ষে রণক্ষেত্র: আহত ৫০, অগ্নিসংযোগ

তাহিরপুরে তুচ্ছ ঘটনায় দুই পক্ষে রণক্ষেত্র: আহত ৫০, অগ্নিসংযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে ক্রিকেট খেলা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একটি বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি দোকানে ভাঙচুর ও হামলা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের পুলিশ সার্কেল অফিসের সামনে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক ও শনির হাওর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ারশেল) নিক্ষেপ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পরবর্তীতে পুলিশ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও পুরো এলাকায় এখনো থমথমে উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে গুরুতর আহত বীরনগর গ্রামের সোবহান মিয়ার ছেলে আশিকনুর, আলিম উদ্দিনের ছেলে রেজাউল ও মাইনুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া মমিসিংঙ্গাহাটি (মধ্য তাহিরপুর) গ্রামের মো. হারুন অর রশিদ (৫২), বাকারুল মিয়া (৫০), আজিম মিয়া (২৫), রমজান মিয়া (৩০) ও আবুল কালামসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের পাশে বীরজয় লক্ষী দুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ছেলেরা ক্রিকেট খেলার সময় একটি বল পথচারী জালাল মিয়ার অটোরিকশায় গিয়ে পড়ে। অটোরিকশাচালক স্থান ত্যাগ করলেও পরবর্তীতে হাফিজ আলী নামের এক ব্যক্তি এসে খেলোয়াড়দের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন।

এরই জের ধরে গত রবিবার রাতে তাহিরপুর বাজারে দুতমা গ্রামের জসিমের সঙ্গে মমিসিংঙ্গাহাটির হাফিজ মিয়া, নবাব মিয়া ও মানিক মিয়াসহ কয়েকজনের পুনরায় বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে জসিমকে মারধর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাফিজকে বীরনগর ও জয়নগর গ্রামের কয়েকজন যুবক পাল্টা মারধর করে।

এ ঘটনার পর মঙ্গলবার এশার নামাজের সময় বীরনগর গ্রামের মসজিদে মাইকিং করে বুধবার সকালে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে একপক্ষে বীরনগর, জয়নগর, দুতমা ও লক্ষীপুর এবং অপরপক্ষে মমিসিংঙ্গাহাটি (মধ্য তাহিরপুর) গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, “সংঘর্ষের শুরু থেকেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশি নিয়ন্ত্রণে রয়েছে এবং তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির

আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য