admin
প্রকাশিত: 5:32 PM, October 8, 2026
খেলাধুলা ও ইতিবাচক চর্চাই শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশ ঘটায়
স্টাফ রিপোর্টার:
শিশুদের উপযুক্ত পরিবেশ প্রদান, ইতিবাচক মানসিক চর্চা এবং খেলাধুলার মাধ্যমে তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্ব আরোপ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী গতকাল অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে শিশুদের সঙ্গে কার্যকরভাবে কাজ করার কৌশলবিষয়ক “শিশুদের সাথে কাজের মৌলিক প্রশিক্ষণ” (ইধংরপ ঞৎধরহরহম ড়হ ডড়ৎশরহম ডরঃয ঈযরষফৎবহ) এবং আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি বিষয়ক “খেলার মাধ্যমে শিক্ষা উদযাপন” (ঈবষবনৎধঃরহম খবধৎহরহম ঞযৎড়ঁময চষধু – খঊএঙ) শীর্ষক দুটি প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেবামুখী ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরে ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুকোমল বৃত্তির বিকাশ ও সঠিক মানসিক গঠনে ধরাবাঁধা শিক্ষার বাইরে খেলাধুলা ও ইতিবাচক অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শিশুরা যখন আনন্দের মাধ্যমে শেখে, তখন তাদের চিন্তা ও সৃজনশীল ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটে। রেড ক্রিসেন্টের এই উদ্যোগ স্বেচ্ছাসেবক ও কর্মীদের শিশুদের সাথে আরও মানবিক ও কার্যকর উপায়ে কাজ করতে উদ্বুদ্ধ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির এবং ডেনিশ রেড ক্রিসেন্টের (উধহরংয জবফ ঈৎড়ংং) প্রতিনিধি সৈয়দ হোসেন আহমদ। এছাড়া সিলেট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রশিক্ষক ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
সভাপতি হচ্ছেন পীযুষ ও সাধারণ সম্পাদক পদে ইমদাদ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ