admin

প্রকাশিত: 8:30 AM, January 13, 2026

ওয়েসিস হসপিটালে খন্দকার মুক্তাদিরের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওয়েসিস হসপিটালে খন্দকার মুক্তাদিরের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সিলেট-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ওয়েসিস হসপিটালের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ওয়েসিস হসপিটালের চতুর্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়েসিস হসপিটালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফিন্যান্স ডিরেক্টর ডা. সুলাইমান আহমদ, ম্যানেজিং ডিরেক্টর ডা. নুরুল হাসান সিদ্দিকী, ডিরেক্টর গোলাম রব্বানী এবং ডেপুটি ফিন্যান্স ডিরেক্টর আশফাক রাজা চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু।

বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-১ আসনের সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। তিনি সিলেটকে কর্মবান্ধব শহরে রূপান্তর, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে তাঁর ভাবনা তুলে ধরেন।

পরে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এক স্টাফ নার্স প্রশ্ন করেন—নির্বাচনের পরও এ ধরনের সরাসরি মতবিনিময় সভা অব্যাহত থাকবে কি না।

প্রশ্নের উত্তরে খন্দকার মুক্তাদির জানান, সরাসরি প্রতিটি প্রতিষ্ঠানে আসা সম্ভব না হলেও নির্বাচিত হলে টাউনভিত্তিক বৃহৎ পরিসরে নিয়মিত মতবিনিময় ও প্রশ্নোত্তর সভার আয়োজন করবেন।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সিলেটে বন্যা ও জলাবদ্ধতার প্রবণতা বেড়েছে। অপরিকল্পিত দালানকোঠা নির্মাণ ও খাল দখলের কারণে পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হচ্ছে। নগরীর খালগুলো দখলমুক্ত করে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে সিলেটকে জলাবদ্ধতামুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

যানজট নিরসনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এয়ারপোর্ট বাইপাস সড়ক সম্পন্ন হলে ভারী যানবাহন শহরের ভেতরে প্রবেশ না করে বাইপাস ব্যবহার করবে। এতে নগরীর যানজট অনেকাংশে কমবে। পাশাপাশি প্রয়োজনে সড়ক সম্প্রসারণ ও বিকল্প পথ তৈরির বিষয়েও পরিকল্পনা নেওয়া হবে।

সভায় খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনে অংশ নিতে পারলে সিলেট-১ আসনকে একটি আধুনিক চিকিৎসা ও সেবাকেন্দ্রিক অঞ্চলে রূপান্তরের জন্য নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ