admin
প্রকাশিত: 6:16 AM, October 11, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভাটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক। সভার শুরুতে ডিআইজি মহোদয় উপস্থিত সকল কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম সূচনা করেন।
সভায় সেপ্টেম্বর-২০২৬ খ্রি. মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নির্দেশ দেন যে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রেঞ্জের সকল পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপসমূহ চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পূজা কেন্দ্রিক কোনো ধরনের গুজব সৃষ্টি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপতৎপরতা প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয় রেখে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
আসন্ন শীত মৌসুমে সিলেট বিভাগের বিভিন্ন মনোরম পর্যটনকেন্দ্রে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে। এ লক্ষ্যে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শীত মৌসুমে দেশে আসা প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট এলাকাগুলোতে রাত্রিকালীন টহল জোরদার এবং থানা-এলাকাগুলোর সংযোগস্থলে সমন্বিত টহল পরিচালনার নির্দেশ প্রদান করা হয়।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় সশরীরে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিলেট রেঞ্জের অধীন চার জেলার পুলিশ সুপারগণ, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্টগণ এবং রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
তাছাড়া, জুম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সিলেট রেঞ্জের সকল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।