admin

প্রকাশিত: 1:32 PM, October 11, 2026

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

তামাবিলে মন্ত্রীর অনুষ্ঠান ঘিরে হট্টগোল ছাত্রদল নেতা মাহফুজ বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য মাহফুজুর রহমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

গত শুক্রবার বিকেলে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম গতিশীল করা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং অংশীজনদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জৈন্তাপুর উপজেলা বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, সভার একপর্যায়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়া অন্যদের হলরুম থেকে বেরিয়ে যেতে বলেন মন্ত্রী। এ নিয়ে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে সভা শেষে তামাবিল স্থলবন্দর ব্যবসায়ী সমিতির সভাকক্ষে প্রবেশের সময় আবারও উত্তেজনা ও হট্টগোল দেখা দিলে মন্ত্রী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী সমিতির সভাকক্ষে প্রবেশের সিঁড়িতে নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল চলছে। একটি সূত্রের দাবি, মাহফুজের উচ্চস্বরে কথা বলা ও অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়।

ঘটনার পর শুক্রবার রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাহফুজুর রহমানকে বহিষ্কারের কথা জানানো হয়। এতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে উল্লেখ করা হয়।

বহিষ্কারের পর মাহফুজ আহমদ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বহিষ্কারাদেশের কপি শেয়ার করে দাবি করেন, জাতীয় নির্বাচনের সময় তিনি ও দলের কর্মীরা আরিফুল হক চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা একজন ব্যক্তি তাঁকে ধাক্কা দেন এবং প্রকৃত ঘটনা তদন্ত না করেই অন্যায়ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে। স্ট্যাটাসে তিনি লেখেন, “এই শহরে আমার একটাই পরিচয়, আমি ছাত্রদলের মাহফুজ।”

এদিকে মাহফুজের বহিষ্কারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। জৈন্তাপুর শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাহেল আহমেদ মাহফুজকে পরিশ্রমী ও ত্যাগী কর্মী আখ্যা দিয়ে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবি জানান।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ