admin
প্রকাশিত: 5:56 PM, October 12, 2026
সিউকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান
সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
গতকাল রবিবার ভোরে সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি দোকান ও পার্শ্ববর্তী দুটি পরিবারের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা বিবেচনা করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত দুটি পরিবার সনাতন ধর্মাবলম্বী হওয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজার বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় নেন তিনি। উৎসবের প্রাক্কালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস থেকেই এ সহযোগিতা প্রদান করা হয়।
কয়েস লোদী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা কিছুটা লাঘব করতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য সবার সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ