admin
প্রকাশিত: 8:37 AM, October 13, 2026
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পণতীর্থে অগ্নিদগ্ধ হয়ে নিহত টিটন দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজ খান সজিব।
গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর করেরপাড়া এলাকায় টিটনের পরিবারের বাসায় যান আজিজ খান সজিব। তিনি নিহত টিটনের পরিবারকে গভীর সমবেদনা জানান এবং খোঁজখবর নেন। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিহত টিটনের পরিবারের সদস্যদের হাতে উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি।
আজিজ খান সজিব বলেন, “টিটন দাস আমাদের ৮ নম্বর ওয়ার্ডেরই সন্তান ছিলেন। ২০২৪ সালে সুনামগঞ্জের তাহিরপুরে পণতীর্থে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান তিনি। তাঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকা এবং সহমর্মিতা প্রকাশ করাই আমাদের মূল উদ্দেশ্য।”
নিহত টিটনের স্ত্রীর কর্মসংস্থানের বিষয়ে তিনি আরও বলেন, “আমি তাঁর স্ত্রীর স্থায়ী কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইনশাআল্লাহ তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেব। মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন যেন সবসময় অটুট থাকেÑএটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছালেক আহমদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক মিয়া, সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জালালাবাদ থানা শ্রমিক দলের সদস্যসচিব আনোয়ার হোসেন, ভাটি বাংলা অগ্রদূত যুব সংঘের সদস্যসচিব ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির পাড়া কমিটির সদস্য সুশাংক দাস শংকর এবং শেখ সাক্কুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কানাইঘাট উপজেলা
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর শুধু বাংলাদেশ নয়, সিলেটের রাজনৈতিক ইতিহাসেও
জগন্নাথপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার