admin
প্রকাশিত: 3:51 PM, October 14, 2026
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
এর আগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবতেদায়ি, দাখিল ও ফাজিল পর্যায়ের শিক্ষার্থীরাও বিভিন্ন বিভাগে নিজেদের প্রতিভা তুলে ধরে।
প্রতিযোগিতার মধ্যে ছিল নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত ও গজল, হামদ-নাত, একক অভিনয়, একক নৃত্য, চিত্রাঙ্কন, রচনা, নির্ধারিত বক্তৃতা ও উপস্থিত বক্তৃতা। শিক্ষার্থীরা জাতীয় কবির ‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘নারী’, ‘সংকল্প’ ও ‘কাণ্ডারি হুঁশিয়ার’সহ বিভিন্ন কবিতা আবৃত্তি করে। পাশাপাশি নজরুলের সাহিত্য ও সংগীতনির্ভর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেয়।
রচনা প্রতিযোগিতায় ‘তারুণ্য ও নজরুল’, ‘আমার চোখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ এবং ‘নজরুল সাহিত্য ও সংগীতে ইসলামের সাম্যের ধারণা’সহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়। অন্যদিকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কবির বিভিন্ন বয়স ও রূপ তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তার প্রকাশ ঘটায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৫ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান, ৫ নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শোয়েব আহমেদ এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।
পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা একক ও দলীয় নজরুলসংগীত, নৃত্য, ইসলামি সংগীত এবং কবিতা পরিবেশন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও প্রতিবাদী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জৈন্তাপুরে নজরুল বর্ষ-২০২৬ উদযাপনের উপজেলা পর্যায়ের আয়োজন সম্পন্ন হয়।
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কানাইঘাট উপজেলা
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর শুধু বাংলাদেশ নয়, সিলেটের রাজনৈতিক ইতিহাসেও
জগন্নাথপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার