admin
প্রকাশিত: 5:15 AM, October 15, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সরকারি আলিয়া মাদরাসা কেন্দ্রে শান্তিশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কেন্দ্রটির ২০০ গজের মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা-এর অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষাকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত পরীক্ষার দিনগুলোতে দুপুর ১২টা থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন-২০০৯-এর ২৯, ৩০, ৩১ ও ৩২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চস্বরে চিৎকার, ঢোল-ঢাক, মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যেকোনো ধরনের অস্ত্র, তলোয়ার, বল্লম, বন্দুক, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন বা ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। একই সঙ্গে বহিরাগত বা অননুমোদিত ব্যক্তির প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং পুরো পরীক্ষা কেন্দ্রটিকে সাময়িকভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা