admin
প্রকাশিত: 8:32 AM, October 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার দুটি কুখ্যাত স্পট— ‘কুমিল্লা পট্টি’ ও ‘সুইপার কলোনি’। বর্তমানে এই দুই এলাকা পরিণত হয়েছে দক্ষিণ সুরমার সবচেয়ে বড় মাদকের সাম্রাজ্যে, যেখানে প্রতিদিন নির্বিঘ্নে চলছে কোটি টাকার অবৈধ মাদক বাণিজ্য। আর এই মাদককে কেন্দ্র করেই এলাকায় জ্যামিতিক হারে বাড়ছে চুরি, ছিনতাই এবং খুনাখুনির মতো নৃশংস অপরাধ।
স্থানীয়দের অভিযোগ, এই স্পটগুলো এখন এলাকার উঠতি কিশোর গ্যাং ও অপরাধীদের সবচেয়ে নিরাপদ আস্তানা। ওপেন জোনে বা প্রকাশ্যেই এখানে চলে অসামাজিক কার্যকলাপ ও মাদক কেনাবেচা। মাদকের টাকার ভাগাভাগি এবং আধিপত্য বিস্তার নিয়ে মাঝেমধ্যেই ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ, যা রূপ নিচ্ছে হত্যাকাণ্ডে।
অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন আগে দক্ষিণ সুরমার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয়দের উদ্যোগে একটি বিশাল মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল। সেই সামাজিক প্রতিরোধের মুখে কিছুদিন মাদক ব্যবসা বন্ধ থাকলেও, বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। পুরোনো মাদক কারবারিরা আবারও বহাল তবিয়তে ফিরে এসেছে। সিলেটের সেই চিরচেনা প্রবাদ— “যে লাউ সেই কদু”-এর মতোই, অভিযানের পর সাময়িক স্বস্তি মিললেও দিনশেষে পরিস্থিতির কোনো গুণগত পরিবর্তন হয়নি; বরং আগের চেয়েও দ্বিগুণ শক্তিতে চলছে মাদক সিন্ডিকেট।
ঐতিহাসিক দক্ষিণ সুরমার গৌরবময় ঐতিহ্য রক্ষা এবং তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে অনতিবিলম্বে প্রশাসনের কঠোর ও স্থায়ী ক্র্যাকডাউন (অভিযান) চান ভুক্তভোগী এলাকাবাসী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য
মকবুল উমরাহ ও মদিনা শরিফের জিয়ারত নসিবের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সঠিক নিয়মকানুন জানা প্রত্যেক উমরাহ যাত্রীর