admin

প্রকাশিত: 10:20 AM, October 17, 2026

হৃদয় হরিজন হত্যা নরসিংদী থেকে ৩ আসামি গ্রেপ্তার

হৃদয় হরিজন হত্যা নরসিংদী থেকে ৩ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেনÑ বালাগঞ্জের নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদের বলাউড়া গ্রামের হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)। তাঁরা সবাই সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।

প্রেস ব্রিফিংয়ে এসএমপি কমিশনার জানান, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাত ৮টার দিকে কাষ্টঘর সুইপার কলোনি সংলগ্ন রাজু স্টোরের বিপরীতে হৃদয় হরিজনকে ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে আসামিরা। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১২ অক্টোবর কোতোয়ালী মডেল থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়।

তিনি আরও জানান, অপরাধীদের ধরতে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসএমপির উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশনায় একটি চৌকস দল অভিযানে নামে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে দলটি গত ১৫ অক্টোবর সকাল ৭টায় নরসিংদী জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে এই তিন আসামিকে গ্রেপ্তার করে। আসামিদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইমন আহমেদের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা, রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে ২টি চুরি ও ২টি গ্রেপ্তারি পরোয়ানা এবং পারভেজের বিরুদ্ধে ৫টি চুরির মামলা রয়েছে। মামলার প্রধান আসামিসহ পলাতক অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ কমিশনার।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ