admin
প্রকাশিত: 1:53 PM, October 22, 2026
মকবুল উমরাহ ও মদিনা শরিফের জিয়ারত নসিবের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সঠিক নিয়মকানুন জানা প্রত্যেক উমরাহ যাত্রীর জন্য অত্যন্ত আবশ্যক। উমরাহ সফর কেবল একটি ভ্রমণ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই সঠিক নিয়মে উমরাহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।
গত মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত উমরাহ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। টিএসএম ট্রাভেলসের উদ্যোগে এবং টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলার যাত্রীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উমরাহ যাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামালবাজার ফাযিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
টিএসএম ট্রাভেলসের এমডি মাওলানা মারুফ আহমদের পরিচালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান এবং টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের মুয়াল্লিম মাওলানা আব্দুর রহমান।
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মওদুদ আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আউশকান্দি ইয়াকুবিয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম এবং হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর এমডি মাওলানা সৈয়দ আহমদ আল জামিল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা আফম আব্দুল কাইয়ুম, হাফিজ মাওলানা আব্দুস শহিদ, মাওলানা এমদাদ আহমদ, মাওলানা আহমদ শরীফ, মাওলানা আমিনুল এহসান জাবির, ক্বারী মোঃ শামসুল ইসলাম, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল বারী, হাফিজ বিলাল আহমদ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালার শেষ পর্বে আগামী ২৪ ও ২৬ অক্টোবর এবং ৩ ও ৪ নভেম্বরের কাফেলায় গমনেচ্ছু প্রায় দুই শতাধিক উমরাহ যাত্রীর হাতে ভিসা ও টিকিটসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।-বিজ্ঞপ্তি
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ