admin

প্রকাশিত: 2:07 PM, October 22, 2026

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :

তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল বুধবার বিজয়া দশমীতে কুশিয়ারা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে সীমান্তবর্তী জকিগঞ্জের কাস্টমঘাট ও ভারতের করিমগঞ্জের নদীতীরে দুই দেশের হাজারো মানুষের সমাগম ঘটে।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজাম-প থেকে শোভাযাত্রা নিয়ে কাস্টমঘাটে আসেন পূজার্থীরা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে নদীর দুই তীর। এর আগে বিভিন্ন ম-পে সিঁদুর খেলা ও বিজয়ার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। প্রতিমা বিসর্জনের সময় ভক্তদের মধ্যে আনন্দের পাশাপাশি বিষাদের আবহও দেখা যায়।

বিসর্জনকে কেন্দ্র করে জকিগঞ্জের কাস্টমঘাট এবং ভারতের করিমগঞ্জের কাস্টমঘাট-সংলগ্ন অখ- ম-লী মন্দির এলাকায় বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাকঢোল, কাঁসর, করতাল, মন্দিরা, বাঁশি ও শঙ্খের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কয়েক যুগ ধরে দুই দেশের নদীতীরবর্তী মানুষের অংশগ্রহণে এ আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহন করে আসছে।

প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সঞ্জিত চক্রবর্তী পান্না ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস ও পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি সুরঞ্জিত কুমার রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম তরফদার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি।

এ ছাড়া বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সত্যজিৎ দত্ত পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নিহার রায় এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক তাপস বিশ্বাস।

বিসর্জন নির্বিঘœ করতে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ডিবি পুলিশ, বিজিবি, আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সতর্ক অবস্থানে ছিল। ভারতের করিমগঞ্জেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়। এ সময় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য

মকবুল উমরাহ ও জিয়ারতের জন্য সঠিক নিয়ম জানা আবশ্যক: আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

মকবুল উমরাহ ও জিয়ারতের জন্য সঠিক নিয়ম জানা আবশ্যক: আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

মকবুল উমরাহ ও মদিনা শরিফের জিয়ারত নসিবের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সঠিক নিয়মকানুন জানা প্রত্যেক উমরাহ যাত্রীর