admin
প্রকাশিত: 8:24 AM, January 20, 2026
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়খাইল গ্রামে আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সফিকুল হক চৌধুরী (সুফি মিয়া) চেয়ারম্যান বাড়িতে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ময়নুল হক চৌধুরী হেলাল।
এসময় ময়নুল হক চৌধুরী হেলাল বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ময়নুল হক চৌধুরী হেলালের দাদা আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের মাধ্যমে এটিই ছিল তাদের প্রথম উদ্যোগ। পরিবারের সদস্য লুৎফুল হক চৌধুরী মানিক, সিরাজুল হক চৌধুরী, নেছারুল হক চৌধুরী বুস্তান, হেলাল চৌধুরী, দুলাল হক সহ সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ফাউন্ডেশনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব সুরুজ আলী চৌধুরীর নাতি শিক্ষাবিদ নেছারুল হক চৌধুরী বুস্তান, স্কটল্যান্ড প্রবাসী নজরুল হক চৌধুরী কামাল, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সোলেমান হোসেন, নুরুল হক চৌধুরী জয়নাল, ফয়জুল হক শিকদার, বাবুল শিকদার, যুক্তরাজ্য প্রবাসী রেজওয়ান আহমদ, সাইফুর রহমান চৌধুরী মলাই, মুছলেহ উদ্দিন, দলিল উদ্দিন, ওলিউর রহমান চৌধুরী, সলমান আহমদ চৌধুরী পারভেজ, সমুজ আলী, লিয়াকত আলী, সুনা, আছকর আলী, সলিম উদ্দিন, ইলিম আহমদ, আবিদ হোসেন, আব্দুর নুর, খালেদুর রহমান চৌধুরী, হুমায়ুন চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ