admin

প্রকাশিত: 5:06 PM, October 27, 2026

জগন্নাথপুরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধ এবং সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ও সঠিক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোছাব্বির, হাজী আব্দুস ছোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সালা উদ্দিন মিঠু, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামছুল ইসলাম জাবির, শিক্ষার্থী তানিয়া জাহান শ্রাবণী প্রমুখ।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ক্ষতিকর প্রভাব এবং এসব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এর অপব্যবহারের মাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সমাজে ভুল বোঝাবুঝি, বিভেদ ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকে।
তাঁরা আরও বলেন, যেকোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে একটি সচেতন, দায়িত্বশীল ও গুজবমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে

উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে।

শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনকালে কয়েস লোদী

শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনকালে কয়েস লোদী

মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)

খন্দকার মুক্তাদিরের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান

খন্দকার মুক্তাদিরের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান

তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার : নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, প্রধানমন্ত্রী তারেক

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালু উত্তোলন ঘিরে চাঁদাবাজির অভিযোগ

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালু উত্তোলন ঘিরে চাঁদাবাজির অভিযোগ

বড়গাং নদীতে বালুর নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, দৈনিক লেনদেন লাখ লাখ টাকা জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং

জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, গ্রেপ্তার ১

জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, গ্রেপ্তার ১

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামের

প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জাপানে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ

প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জাপানে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ

স্টাফ রিপোর্টার: চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিন তিনটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

স্টাফ রিপোর্টার: নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন

ওমানের মাসকাটে ১৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

ওমানের মাসকাটে ১৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

চুনারুঘাট প্রতিনিধি: জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)। পরিবারের