admin

প্রকাশিত: 5:08 PM, October 27, 2026

ওমানের মাসকাটে ১৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

ওমানের মাসকাটে ১৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

চুনারুঘাট প্রতিনিধি:

জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)। পরিবারের মুখে হাসি ফোটাতে মাসকাট শহরের একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। কিন্তু হঠাৎ করেই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টানা ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন রিফাত। ছেলের কোনো সন্ধান না পেয়ে পাগলপ্রায় মা সাফিয়া আক্তারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির চারপাশ। নিখোঁজ রিফাত চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের আজিজুল হকের দ্বিতীয় সন্তান। প্রায় ছয় বছর ধরে ওমানের মাসকাট শহরে অবস্থান করছিলেন তিনি। পরিবার জানায়, প্রবাসে থেকেও প্রতিদিন মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন রিফাত। কিন্তু ১৮ দিন আগে মায়ের সঙ্গে শেষ কথা হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।প্রাথমিকভাবে বিষয়টি নেটওয়ার্কজনিত সমস্যা বলে ধরে নিয়েছিল পরিবার। কিন্তু দিন গড়িয়ে ১৮ দিন পেরিয়ে গেলেও কোনো যোগাযোগ না হওয়ায় দুশ্চিন্তা চরম রূপ নেয়। পরবর্তীতে ওমানে থাকা তার সহকর্মী, রুমমেট ও পরিচিত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ তার কোনো খোঁজ দিতে পারেননি। এমনকি মাসকাটের ওই রেস্টুরেন্টের বিদেশি মালিকও রিফাতের কোনো সন্ধান দিতে পারেননি।
ছেলের এমন আকস্মিক নিখোঁজে কালিশীরি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন মা সাফিয়া আক্তার। বুকভাঙ্গা কান্নায় তিনি বলেন, “আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন দিতো। ১৮ দিন ধরে আমার বুকটা খালি। আমার ছেলে বেঁচে আছে কি না, তাও জানি না। ছেলেকে খুঁজে পেতে আমি সরকার ও প্রবাসী ভাইদের কাছে সাহায্য চাই।”
ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন বাবা আজিজুল হক। রিফাতকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করা হয়েছে। ওমানের মাসকাটে অবস্থানরত কোনো প্রবাসী খলিলুর রহমানের সন্ধান পেলে তার পরিবারকে ০১৯২৮২৯০৫৫৪ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে

উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে।

শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনকালে কয়েস লোদী

শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শনকালে কয়েস লোদী

মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)

খন্দকার মুক্তাদিরের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান

খন্দকার মুক্তাদিরের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান

তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার : নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, প্রধানমন্ত্রী তারেক

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালু উত্তোলন ঘিরে চাঁদাবাজির অভিযোগ

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালু উত্তোলন ঘিরে চাঁদাবাজির অভিযোগ

বড়গাং নদীতে বালুর নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, দৈনিক লেনদেন লাখ লাখ টাকা জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং

জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, গ্রেপ্তার ১

জকিগঞ্জে ছেলের হামলায় মায়ের মৃত্যু, গ্রেপ্তার ১

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামের

প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জাপানে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ

প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জাপানে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ

স্টাফ রিপোর্টার: চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিন তিনটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

স্টাফ রিপোর্টার: নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন

ওমানের মাসকাটে ১৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

ওমানের মাসকাটে ১৮ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

চুনারুঘাট প্রতিনিধি: জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)। পরিবারের