admin
প্রকাশিত: 5:43 PM, October 27, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আড়াই বছরের শিশুসহ পরিবারের আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর ছেলে সুমন আহমদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। পিয়ারা বেগম জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সুমন তাঁর সৎমা কুটিনা বেগমকে (৪৫) রুইল দিয়ে আঘাত করেন। পরদিন শনিবার রাত ১১টার দিকে টাকা ও জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পরিবারের সদস্যদের ওপর আবারও হামলা চালান তিনি। এতে পিয়ারা বেগম, কুটিনা বেগম, তাঁর ছেলে শাহীন আহমদ (৩৮), পুত্রবধূ শাহানা বেগম (৩২) এবং আড়াই বছরের শিশু ইসরাত জাহান আহত হয়।
আহত ব্যক্তিদের প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে পিয়ারা বেগমের মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সুমন দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। তাঁর আচরণ নিয়েও এলাকায় অসন্তোষ ছিল বলে জানান তাঁরা। তবে ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় শাহীন আহমদ বাদী হয়ে সুমন আহমদ ও তাঁর আরেক ভাই শামীম আহমদকে (৪৭) আসামি করে মামলা করেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার পরপরই সুমনকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। রোববার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পিয়ারা বেগমের মৃত্যুর ঘটনায় মামলায় হত্যা-সংক্রান্ত ধারা সংযোজন করা হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে।
মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)
তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার : নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, প্রধানমন্ত্রী তারেক
বড়গাং নদীতে বালুর নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, দৈনিক লেনদেন লাখ লাখ টাকা জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামের
স্টাফ রিপোর্টার: চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিন তিনটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন
চুনারুঘাট প্রতিনিধি: জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)। পরিবারের