admin
প্রকাশিত: 5:51 PM, October 27, 2026
মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে
স্টাফ রিপোর্টার:
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী সম্প্রতি শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শন করেছেন। গতকাল সোমবার পরিদর্শনকালে তিনি মাঠের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয়বাসীর বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন।
“খেলার মাঠ একটি নগরীর ফুসফুস এবং তরুণ সমাজকে মাদকমুক্ত, সুস্থ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার প্রধান কেন্দ্র। আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার পাশাপাশি শহরের সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ সংরক্ষণ করা সিউকের অন্যতম অগ্রাধিকার।
এসময় কয়েস লোদী বলেন, শাহজালাল উপশহর খেলার মাঠের বর্তমান অবস্থা পরিলক্ষিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট মতামত নেওয়া হয়েছে। মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে তুলতে এবং এলাকার কিশোর-যুবকদের সুবিধার্থে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থাতেই পরিবেশ ও খেলাধুলার পরিবেশ ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, সিউকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ
পরিদর্শনকালে এলাকার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোর্তুজা আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল তারেক, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম বদরুল আমিন হারুন, পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন রুবেল, ২২ নং ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ওজি মোহাম্মদ কাওসার, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুক রাসেল ও সুমেল আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাজারুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম সাহেদ, সহ-দপ্তর সম্পাদক স্বপন আহমেদ, শাহপরাণ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাসিব আহমদ, উপশহর পুডিং ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।
পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং মাঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে।
মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)
তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার : নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, প্রধানমন্ত্রী তারেক
বড়গাং নদীতে বালুর নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, দৈনিক লেনদেন লাখ লাখ টাকা জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামের
স্টাফ রিপোর্টার: চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিন তিনটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন
চুনারুঘাট প্রতিনিধি: জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)। পরিবারের