admin
প্রকাশিত: 7:34 AM, October 28, 2026
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর রংমহল টাওয়ারে বাজুসের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বাজুস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ এর সভাপতিত্বে ও বাজুস সিলেট জেলা শাখার চেয়ারম্যান মাহবুবুর রহমান সওদাগরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মদন মোহন কর্মকার, ভাইস চেয়ারম্যান বরুণ কুমার বণিক ও আব্দুল করিম মল্লিক, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সুহেল আহমদ, জয়েন্ট সেক্রেটারি লক্ষণ ঘোষ, আজমল আহমদ ও প্রদীপ কুমার রায় এবং ট্রেজারার অরুণ কুমার রায়, নির্বাহী সদস্য মো. বেল্লাল হোসেন, বিপ্লব কর্মকার, প্রকাশ চন্দ্র রায়, মনির হোসেন, মো. মোস্তাফিজুর রহমান জাকির, মো. দেলোয়ার হোসেন সোহেল, শমেন্দ্র সিংহ, মো. ছালা উদ্দিন, কার্ত্তিক দত্ত, বীরেন্দ্র নাথ চক্রবর্তী, আব্দুল মতিন, শেখ মো. আলমগীর, মো. শামিম আহমদ, বিজয় কর্মকার ও সনজিত কর্মকার, নির্বাহী সচিব খালেদ আকন ও অফিস সচিব দেবাশীষ রায় প্রমুখ।
অনুষ্ঠানে বাজুস সিলেট জেলা শাখার জেনারেল সেক্রেটারি নির্মল কুমার রায়ের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাজুস সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা