admin
প্রকাশিত: 12:49 PM, October 28, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
জাপানের বেসরকারি খাত থেকে বাংলাদেশে প্রায় ৬ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এই বিনিয়োগের মাধ্যমে দেশে প্রায় দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে সরকার।
বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ, একটি প্রযুক্তিনগরী (টেক সিটি) প্রতিষ্ঠা এবং দেশের তিন থেকে চারটি বিভাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর উপলক্ষে গতকাল মঙ্গলবার টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়টি দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে, এমন প্রকল্প বাস্তবায়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রী দেশটির বেসরকারি খাতকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করেছেন। এ ছাড়া দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিনিয়োগের অগ্রাধিকার খাত নির্ধারণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রী পর্যায়ে একটি যৌথ প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বাড়ানো হবে।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি ও চ্যালেঞ্জের বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, কোভিড-১৯ মহামারি, বিগত ১৫ বছরের শাসনামলে সৃষ্ট অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকট, দুর্নীতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় নিয়ে বাংলাদেশ এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছে।
এ ক্ষেত্রে জাপান বাংলাদেশের প্রতি টেকসই সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের অনুরোধটি সংশ্লিষ্ট পক্ষগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাপানের আর্থিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, উপজেলা গভর্ন্যান্স ইমপ্রুভমেন্ট প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগে জাপান সরকার ৫০ বিলিয়ন ইয়েন, যা প্রায় ৩৪০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ, সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ভবিষ্যতে আরও অর্থায়নের সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ, একটি প্রযুক্তিনগরী (টেক সিটি) প্রতিষ্ঠা এবং দেশের তিন থেকে চারটি বিভাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এসব উদ্যোগে জাপান আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা