admin
প্রকাশিত: 1:01 PM, October 28, 2026
সিলেট মহানগর বিএনপির ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল হক রাজুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
এটিকে একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী নেতা নুরুল হক রাজু জানান, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অপকৌশল চালাচ্ছে। তিনি আরও জানান, দুই-তিন বছর আগের পুরনো ভিডিও এডিট করে সেগুলোকে বর্তমান ঘটনার ভিডিওর সাথে জুড়ে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং তাঁকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করার অপচেষ্টা চলছে।
বিভিন্ন ছবি ও এআই (অও) প্রযুক্তি ব্যবহার করে ছবি এডিট করা হচ্ছে এবং ফেক আইডি বা বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে ফেসবুকে তা ছড়িয়ে দিয়ে তাঁর মানহানি ঘটানো হচ্ছে।
নুরুল হক রাজু এই ধরনের সাইবার অপরাধ ও রাজনৈতিক ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে এহেন ঘৃণ্য অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা