admin
প্রকাশিত: 1:06 PM, October 28, 2026
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা রোডের আহাদ ম্যানশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী বিএএম, এনডিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, ‘বিশ্বনাথে ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হলো। বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর। এ যুগে তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বাস্তবমুখী প্রযুক্তি প্রশিক্ষণও তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারে।’
তিনি আরও বলেন, ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ও এআই প্রযুক্তির মতো সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এসব বিষয়ে দক্ষতা অর্জন করে তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবন গড়ে তুলতে পারবেন। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের জেলা কমান্ড্যান্ট মো. শাহ নেওয়াজ হোসেন, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী কয়েছ শিকদার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দে।
অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোক্তা ও আনসার-ভিডিপি সদস্য হিরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাউলধনী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনহার আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সোহেল। শেষে দোয়া পরিচালনা করেন ব্রাইট ফিউচার স্কুলের সহকারী শিক্ষক মাওলানা বিলাল আহমদ।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা